Bhorer Darpan Online
২৭ জুন ২০২০, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পোরশায় নগদ অর্থ ও কৃষি প্রণোদনা বিতরণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় খাদ্যমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের নগদ অর্থ, ফলজ চারা ও কৃষি প্রণোদনার অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন পোরশার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঢাকা নিজ অফিস থেকে ভিডিওি কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে বক্তব্য রাখেন ও অর্থ বিতরণের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। পরে কৃষি কর্মকর্তা মাহফুজ আলমের উপস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৬১ জনকে ১ লক্ষ ৬৩ হাজার টাকা, তিনটি মসজিদ ও একটি মন্দিরে ৩ লক্ষ টাকা মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে বিতরণ করা হয়। এছাড়াও ১৯২ জনকে ৩ লক্ষ ৭১ হাজার ৫২০ টাকা কৃষি প্রণোদনার অর্থ এবং ২০ হাজার ৩২৫টি ফলজ চারা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান, বন কর্মকর্তা মাইনুল হক, নিতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০