Online Desk
২০ এপ্রিল ২০২৬, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“প্রশাসনহীন নালিতাবাড়ী: উন্নয়ন থেমে, ভোগান্তি বেড়ে”

“প্রশাসনহীন নালিতাবাড়ী: উন্নয়ন থেমে, ভোগান্তি বেড়ে”

পুলক রায়, শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলো শূন্য থাকায় উন্নয়ন কার্যক্রম প্রায় থমকে গেছে। একই সঙ্গে নাগরিক সেবায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রকৌশলী এবং পৌর প্রশাসক—এই তিনটি গুরুত্বপূর্ণ পদ ফাঁকা থাকায় পুরো উপজেলায় কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল থেকে উপজেলা প্রকৌশলীর পদ এবং ৭ এপ্রিল ২০২৬ থেকে ইউএনওর পদ শূন্য রয়েছে। পাশাপাশি পৌর প্রশাসকের দায়িত্বেও কার্যকর কোনো কর্মকর্তা না থাকায় পৌরসভার দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

যদিও পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ইউএনওকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, তবে বাস্তবে নালিতাবাড়ীতে তার কার্যকর উপস্থিতি না থাকায় প্রশাসনিক কার্যক্রমে গতি আসছে না বলে অভিযোগ রয়েছে। ফলে উন্নয়ন প্রকল্পের তদারকি, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ এবং জনসেবামূলক কার্যক্রমে তৈরি হয়েছে স্থবিরতা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের কাজ থেমে আছে কিংবা ধীরগতিতে চলছে। বিল অনুমোদন না পাওয়ায় অনেক ঠিকাদার কাজ বন্ধ করে দিয়েছেন। এতে সরকারের চলমান উন্নয়ন পরিকল্পনা হুমকির মুখে পড়েছে।

অন্যদিকে পৌরসভার নাগরিক সেবাও প্রায় অচল হয়ে পড়েছে। জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ ও ট্রেড লাইসেন্সের মতো জরুরি সেবা পেতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেকেই দিনের পর দিন ঘুরেও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না।

ভুক্তভোগীদের অভিযোগ, “ছোট ছোট কাজের জন্যও উপজেলা বা পৌর কার্যালয়ে গিয়ে কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে পাওয়া যায় না। এতে সময় ও অর্থ—দুটোরই অপচয় হচ্ছে, বাড়ছে হয়রানি।”

সচেতন মহলের মতে, একটি গুরুত্বপূর্ণ উপজেলার প্রশাসনিক এই শূন্যতা শুধু জনদুর্ভোগই বাড়াচ্ছে না, বরং স্থানীয় অর্থনীতি ও উন্নয়নকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। দ্রুত পদায়নের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম সচল না করলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

এদিকে, শূন্য পদগুলোতে দ্রুত দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়োগ দিয়ে জনসেবার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা।

এ বিষয়ে জেলা প্রশাসক ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনওর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০