২৮ মে ২০২০, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিষাক্ত মদপানে দুই ব্যক্তির মৃত্যু

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় বিষাক্ত মদ (রেকটিফাইড স্পিরিট) পানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইশ্বরঘাট গ্রামের আব্দুর রশিদের ছেলে আল আমিন (৩০) ও একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে আব্দুল আলিম (৩০)।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে  বিষয়টি নিশ্চিত করেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আব্দুল আলিমের মৃত্যু হয়। এর আগে বুধবার বিকেলে আল আমিন নামের ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৭ মে) কালেরপাড়া ইউনিয়নের ইশ্বরঘাট গ্রামের আল আমিন ও আব্দুল আলিম বুধবার তাদের কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে যান। ঘুরতে গিয়ে তারা বিষাক্ত মদ (রেকটিফাইড স্পিরিট) পান করেন। পরে দুপুরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে আসে। বিকেল ৩টার দিকে নিজেদের বাড়িতে অসুস্থ হয়ে পরেন আল আমিন ও আব্দুল আলিম। এক পর্যায়ে বিকেল ৫ টায় আল আমিন নিজ বাড়িতে মারা যান।

এদিকে স্বজনরা অসুস্থ আব্দুল আলিমকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মদ হিসেবে রেকটিফাইড স্পিরিট পানের তথ্য প্রকাশ করেন আব্দুল আলিম। পরে তার উন্নত চিকিৎসার জন্য আব্দুল আলিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টায় আব্দুল আলিমের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. গাজী মোহাম্মদ সালাহ উদ্দিন  জানান, বিষাক্ত মদ (রেকটিফাইড স্পিরিট) পান করে অসুস্থ্য হলে আব্দুল আলিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা  জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন। রেকটিফাইড স্পিরিট পান করে আল আমিন ও আব্দুর রশিদ নামের দুজনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, মোট কতজন তা পান করেছিল সেটা জানা যায়নি। আব্দুল আলিমের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০