২৭ এপ্রিল ২০২০, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু’র সমাধিতে এলজিইডি’র নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ খানের শ্রদ্ধা

কে. এম. সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ খান। 

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় সমাধি সৌধে পৌঁছে তিনি সমাধিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ শেষে, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধু'র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং নভেল করোনা (কোভিড-১৯) হতে দেশবাসীর মুক্তি কামনাসহ দেশ ও জাতির কল্যাণে পবিত্র রমজান মাসে বিশেষ দোয়া ও মোনাজাতে তিনি অংশগ্রহণ করেন। 

এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সদর দপ্তর) মোঃ মোসলে উদ্দিন, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার একরামুল কবীর, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়া উপজেলায় এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন  বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০