Shakil Shah
২৪ জানুয়ারী ২০২৩, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জের বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে -এর শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জের সদ্য বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হায়দার আলী খোন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.আবু ইব্রাহিম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.ফিরোজ মামুন সহ জেলা জজশীপ ও জেলা ম্যাজিস্ট্রেসী’র অন্যান্য বিচারকগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি তার শৈশব ও তারুণ্য অতিবাহিত করে নিজ যোগ্যতায় বিচার বিভাগে কর্মময় জীবন শুরু করেছিলেন। সরকারি চাকুরির সুবাদে গোপালগঞ্জে দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেন। সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে এ জেলায় দায়িত্ব পালনকালীন সময়ে তিনি যথাযথ মর্যাদায় বিচার বিভাগের সকলকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন, শাহাদাত বার্ষিকী সহ রাষ্ট্রীয় ও বিশেষ বিশেষ দিনগুলো গভীর শ্রদ্ধা ভরে পালন করেন। যা ইতোপূর্বে পরিলক্ষিত খুব একটা হয়নি। গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের দ্বিতীয় তলায় তার উদ্যোগে স্থাপন করা হয়েছে মুজিব কর্নার। এর আগে সকালে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিদায়ী সংবর্ধনায় তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. চৌধুরী খসরুল আলম ও সাধারণ সম্পাদক এ্যাড. এম জুলকদর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০