Online Desk
২২ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বসন্তের শুরুতেই কাজিপুরে আমের মুকুলে ছেয়ে গেছে গাছ

বসন্তের শুরুতেই কাজিপুরে আমের মুকুলে ছেয়ে গেছে গাছ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা জুড়ে আমগাছে দেখা দিয়েছে নতুন প্রাণ। উপজেলার বিভিন্ন গ্রাম ও বসতবাড়ির আঙিনায় আমগাছগুলো এখন মুকুলে ভরে উঠেছে। চারদিকে ছড়িয়ে পড়েছে আমের মুকুলের মিষ্টি সুবাস, যা জানান দিচ্ছে আসন্ন আম মৌসুমের বার্তা।

উপজেলার প্রায় প্রতিটি আম বাগান এবং রাস্তায় লাগানো গাছগুলোতে প্রচুর মুকুল এসেছে। অনুকূল আবহাওয়া ও শীতের শেষে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকায় এ বছর আমের মুকুল ভালো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাগানীরা।

তারা জানান, গত বছরের তুলনায় এবার গাছে মুকুলের পরিমাণ বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে এবং ঝড়-বৃষ্টি বা পোকার আক্রমণ না হলে এবার আমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা বলেন, মুকুল রক্ষায় নিয়মিত পরিচর্যা, প্রয়োজন অনুযায়ী কীটনাশক ব্যবহার এবং গাছের সঠিক যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে ফল ঝরা কমবে এবং উৎপাদন বাড়বে।

আমের মুকুলে ভরে ওঠা গাছগুলো শুধু কৃষকদের মুখেই হাসি ফোটাচ্ছে না, বরং গ্রামীণ প্রকৃতিতেও এনে দিয়েছে এক মনোমুগ্ধকর সৌন্দর্য। এখন বাগানীদের চোখে স্বপ্ন—ভালো ফলন ও ন্যায্যমূল্য পেলে অর্থনৈতিকভাবে লাভবান হবেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০