Online Desk
১২ মার্চ ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবের বীর উত্তম শামসুল আলম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। স্পীড ট্রাস্টের আয়োজনে এবং এলআরডির সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাউফল মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ওহিদুজ্জামান সুপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার।

সভায় প্রধান অতিথি বলেন, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করা গেলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মো.জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, উপজেলা ভারপ্রাপ্ত তথ্যসেবা কর্মকর্তা মরিয়ম বেগম এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মাঠ সহকারী মোছা. রাখিয়া রহমান রিতু, স্পিড ট্রাস্টের ফিল্ড ফ‍্যাসিলেটর মো.সাইফুল ইসলাম সহ আরও অনেকে। এছাড়াও অন‍্যান‍্যদের মধ‍্য উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম নাজিম উদ্দিন, সাংবাদিক তৌহিদুল ইসলাম উজ্জল, সাংবাদিক এনামুল হক প্রমুখ।

আলোচনা সভা শেষে স্থানীয় জনসমবায় গ্রুপের নারীরা নারী জাগরণ ও অধিকারভিত্তিক গান পরিবেশন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০