Bhorer Darpan Online
২৭ অগাস্ট ২০২০, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবাকে বাঁচাতে সীতাকুন্ডে ছেলে-মেয়ের সংবাদ সন্মেলন

সীতাকুন্ড প্রতিনিধি
মহিলা প্রতারক চক্রের হাত থেকে পিতাকে রক্ষার দাবী জানিয়ে সংবাদ সন্মেলন করেছে সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল বাতেন (৮৫) এর পুত্র ও কন্যা সন্তানরা। বৃহস্পতিবার সীতাকুন্ড প্রেসক্লাবে উক্ত সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল বাতেন এর পুত্র মো. বেলাল। তিনি বলেন, আমরা ৫ ভাই বোন, তারা হচ্ছেন আইরিন খাদিজা(৪৫), সাইফুল ইসলাম(৪২), মোঃ বেলাল(৪০),শারমিন আক্তার (৩৭) এবং আব্দুর রহিম। গত ৪ বছর আগে আমাদের মা আয়েশা আক্তার মারা যান। আমাদের বাবা আব্দুল বাতেন বর্তমানে অসুস্থ্য। গত মে মাসে চট্টগ্রামের ফটিকছড়ি থানার আয়েশা নামের এক প্রতারক মহিলার নেতৃত্বে একটি চক্র বাবার অসুস্থ্যতার সুযোগে চিকিৎসা সেবা দেওয়ার নামে আমাদের বাবার কাছে আসে। উক্ত মহিলার সাথে অসৎ উদ্দেশ্যে আরো কয়েকজন বহিরাগত লোক বাড়িতে আসা যাওয়া করতো। আয়েশা নামের ঐ মহিলা বাবার সাথে রাত্রি যাপন করলে আমরা ভাই-বোনেরা এর প্রতিবাদ করলে তখন ঐ মহিলা বলেন, তাকে আমাদের বাবা বিবাহ করেছেন। আমাদের মায়ের নামে ৪ শতক এবং বাবার নামে ৪ শতক মোট ৮ শতক জায়গা নিয়ে একটা বাড়ি রয়েছে। বাবার দ্বিতীয় বিবাহের পর থেকে ঐ মহিলা বাবার সকল সম্পত্তি বিক্রি করে এবং সম্পত্তি থেকে আমাদের ভাই-বোনদের বঞ্চিত করে শহরে বসবাসের জন্য চাপ দিতে থাকেন এবং উক্ত সম্পত্তি বেশ কয়েকবার বিক্রি করার চেষ্টা করলে আমাদের বাঁধার কারণে তা ব্যর্থ হয়। উক্ত মহিলা বিভিন্ন অসৎ উদ্দেশ্যে ব্যর্থ হয়ে বাবাকে দিয়ে আমাদের ভাই-বোনদের নামে থানায় মিথ্যা অভিযোগ করে আমাদের হয়রানী করছে। এছাড়া মহিলাটি বাবাকে নিয়ে গত মঙ্গলবার(২৬ আগষ্ট) সীতাকুন্ড প্রেসক্লাবে আমাদের বিরুদ্ধে সংবাদ সন্মেলন করে। যেখানে অভিযোগ করেন আমরা ভাইবোনরা বাবাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করি, যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বাবার সাথে আমাদের ভাই-বোনদের কোন দুরত্ব ও বিরোধ ছিলনা। উক্ত মহিলাকে বিয়ে করার পর থেকে সম্পত্তি আতœসাৎ করার হীন চক্রান্তে বাবার সাথে বিরোধ সৃষ্টি হয়। বিবাহের নামে বাণিজ্য করার সাথে যুক্ত মহিলা ও তার চক্র থেকে আমাদের বাবা এবং সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০