bhorerdarpan
১২ এপ্রিল ২০২০, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবা-মা’র আর্তনাদ ‘আমার মেয়েকে ফিরিয়ে দাও’

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর শেকের পাড়া গ্রামে ৮ বছরের এক শিশু উম্মে আক্তার সিনথিয়াকে হারিয়ে বাবা-মা এখন পাগল প্রায়। মুখের ভাষা একটাই আমার মেয়েকে ফিরিয়ে দাও। গত ৬ এপ্রিল দুপুরে বাড়ির উঠুনে শিশুটি একাই খেলা করছিল কিছুক্ষন পর দেখা গেল শিশুটি নেই। পাড়া প্রতিবেশী বাড়ি, আত্বীয় স্বজন, গ্রাম ও দুর দুরান্তে মেয়েকে খোঁজ করা হয়েছে কোথাও পায়নি। ওই দিনই রাইেত নবীনগর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়। কিন্তু শিশুটির উদ্ধারে পুলিশের তেমন কোন তৎপরতা নেই বলে অভিযোগ উঠে। গত (১১/০৬/২০২০) সাংবাদিকরা হাজির হয়েছিলেন হারিয়ে যাওয়া শিশুটির বাড়িতে। মেয়ে কে না পাওয়ার শোকে আহাজারি আর আর্তনাদে বাড়ি ও গ্রামের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। শিশুটির বাবা আজাহার আহম্মেদ বলেন, গ্রামে আমার কোন শক্র নেই, আমি সামাজিক সকল কাজেই সবার পাশে থাকি। স্ত্রী সন্তান নিয়ে আমি ঢাকায় বসবাস করি গত দেড় মাস আগে পরিবার নিয়ে গ্রামের বাড়ি আসি। আমার মেয়েকে কেউ নিয়ে গেছে। কাউকে সন্দেহ হয় কিনা প্রশ্নের জবাবে আজাহার বলেন, আমি কাউকে সন্দেহ করছি না, গ্রামের ইকবাল ডাক্তারের সাথে জমি নিয়ে একটি মামলা মোকদ্দমা ছিল সেটা শেষ হয়ে গেছে। আমার মেয়ে হারিয়ে যাওযার পর গ্রামের এবং সকল আত্বীয় স্বজন আমাকে আমার পরিবারকে সহানুভূতি জানাতে আসে কিন্ত আমারই সম্পর্কে চাচাতো ভাই ইদ্রিস আর অপু মিয়া তারা এখন অবদি আমাকে কোন সহানুভূতি দেখাতে আমার বাড়িতে তারা আসেনি। আমি সব বিষয় পুলিশকে খুলে বলেছি, কিন্তু আমার মেয়েকে খোঁজার বিষয়ে পুলিশের কোন তৎপরতা দেখছি না। শিশুটি’র মা সাবিনা বেগম বুকফাঁটা আর্তনাদ করে শুধু একটি বাক্যই উচ্চারণ করছিলেন ‘আমাকে মেয়েকে এনে দাও’। রতরনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রুহুল আমীন বলেন, মেয়েটি অনেক খুঁজেছি আমরা, কিন্তু এ বিষয়ে পুলিশের কোন তৎপরতা আমরা দেখছি না। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ফারুক বলেন, আজাহারের পরিবার সাথে গ্রামের কোন বিষয় কারোর সাথে কোন দ্ব›দ্ব নেই, আমরা বুঝতে পারছি না কি কারনে কেই বা শিশুটিকে  নিয়ে যাবে কিন্তু পুলিশের কাছ থেকেওতো কোন কার্যকর পদক্ষেপ দেখতে পারছি না। এ ব্যাপারে নবীনগর থানা প্রশাসন সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. মোকবুল হোসেন বলেন, শিশুটিকে খোঁজার ব্যাপারে অভিযান অব্যাহত আছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত কাজ চলছে ।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০