Shakil Shah
৫ ডিসেম্বর ২০২১, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘বাস মালিকরা প্রশাসনের গলায় দড়ি বেঁধে রেখেছে’

ভোরের দর্পণ ডেস্ক:

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজে টানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে ভিন্নতা এনেছেন শিক্ষার্থীরা। গতকাল তারা অনিয়ম-অব্যবস্থাপনার বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছিলেন। আজ হাজির হয়েছেন ব্যঙ্গচিত্র নিয়ে।

ব্যঙ্গচিত্রে সড়কে চলমান অব্যবস্থাপনা ও অনিয়মের চিত্র উঠে এসেছে বলে দাবি করেন শিক্ষার্থীরা।

রোববার (৫ ডিসেম্বর) দুপুর ১২টা ১৭ মিনিট থেকে শিক্ষার্থীরা ব্যঙ্গচিত্র নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন শুরু করেন।

মানববন্ধনে নিয়ে আসা শিক্ষার্থীদের ব্যঙ্গচিত্রে সরকার ও বাস মালিকদের ‘যোগসাজশে’ সড়কে যে অনিয়ম চলছে তা ফুটিয়ে তোলা হয়েছে। একটি ব্যঙ্গচিত্রে দেখা যায়, বাস মালিকরা প্রশাসনের গলায় দড়ি বেঁধে অপর অংশ নিজেদের হাতে রেখেছেন। চিত্রটিতে আরও দেখা যায় একজন ছাত্রী নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিচ্ছেন ‘আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই’। কিন্তু মালিক পক্ষ প্রশাসনের গলায় দড়ি বেঁধে রাখায় প্রশান ওই ছাত্রীর দাবির দিকে মনোযোগ না দিয়ে ঘুমাচ্ছেন।

আরেকটি ব্যঙ্গচিত্রে দেখা যায়, সরকার একটি সিংহাসনে বসে আছে আর সরকারের পায়ের নিচে বাস মালিকপক্ষ বসে আছে। পাশ দিয়ে একজন শিক্ষার্থী নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছেন। কিন্তু একজন পুলিশ সদস্য মালিক ও সরকারের নির্দেশে ওই শিক্ষার্থীদের ওপরে চড়াও হচ্ছেন।

আরেকটি ব্যঙ্গচিত্রে পুলিশের ভূমিকা দেখানো হয়েছে। সেটিতে দেখা যায়, একজন ছাত্র তার বুকে লিখে রেখেছেন ‘we want Justice’। তাকে দেখে একজন পুলিশ সদস্য লাঠি হাতে এগিয়ে আসছেন এবং বলছেন ‘আয়, তোকে জাস্টিস দিই, আমার মাথার ওপর কার হাত আছে জানিস?’

রাইদা ও অনাবিল বাস নিয়েও একটি ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। সেটিতে দেখা যায়, রাইদা পরিবহনের একটি বাস অন্য একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করছে। এই দুই বাসের সামনে একজন শিক্ষার্থী রাস্তা পার হচ্ছেন। চিত্রটির বাম পাশে কালো কালিতে লেখা আছে ‘মা আজ রাতে বাসায় ফিরব না’। ডান পাশে লেখা অনাবিল বাস।

এ বিষয়ে আন্দোলনে নেতৃত্বদানকারী খিলগাঁও মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, আমাদের ১১ দফা দাবির পক্ষে আমরা টানা আন্দোলন করে যাচ্ছি। দাবি বাস্তবায়নের জন্য আমাদের আন্দোলনে কিছুটা ভিন্নতা এনেছি। গতকাল আমরা লালকার্ড প্রদর্শন করে সড়কের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। আজ সড়কে অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরার জন্য আমরা ব্যঙ্গচিত্র প্রদর্শন করছি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০