Online Desk
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে “জব ফেয়ার অনুষ্ঠিত

বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে "জব ফেয়ার অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে “জব ফেয়ার (চাকুরীর মেলা)-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় প্রতিষ্ঠিত পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ASSET প্রকল্পের তত্ত্বাবধানে নতুন বাংলাদেশ বিনির্মাণে কর্মদক্ষ জনশক্তি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে “জব ফেয়ার” অনুষ্ঠিত হয়।

এ জব ফেয়ারে বিভিন্ন কারিগরি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে চাকুরি ও ক্যারিয়ার বিষয়ক বাস্তব ধারণা লাভ করে।

গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. সুশীল কুমার পাল -এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিক অটোমেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রবিউল ইসলাম, সার্ভিক বিপিও লিমিটেডের এইচআর এক্সিকিউটিভ শাখাওয়াত হোসেন সজীব, সিডব্লিউ স্কিলস -এর বিজনেস ডেভলপমেন্ট কর্মকর্তা মোহাম্মদ আব্দুল গফুর, প্রাণ-আরএফএল কোম্পানির উপ-ব্যবস্থাপক মোঃ জুবায়ের হোসেন, প্রিমিয়ার ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান, গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোঃ আবু সাঈদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর মোহাম্মদ কামাল হোসেন। প্রজেক্টরের মাধ্যমে অনবদ্য প্রেজেন্টেশন উপস্থাপন করেন গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর আশিকুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন, গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মো. মেহেদী হাসান, বশির আহমেদ, সেতু বিশ্বাস, শিক্ষার্থী প্রিন্স মল্লিক ও ফয়সাল কবির।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন,
“নতুন বাংলাদেশ বিনির্মাণে কর্মদক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। ASSET প্রকল্পের আওতায় এ ধরনের জব ফেয়ার শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী মো. ইমতিয়াজ শরীফ। পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষার্থী পলাশ সিকদার।

জব ফেয়ারটি উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া সৃষ্টি করে। জব ফেয়ারে আগত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রতিবছরই এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১০

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

১১

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

১২

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

১৩

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

১৫

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

১৬

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

১৭

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১৮

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

১৯

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

২০