Bhorer Darpan Online
২৫ জুন ২০২০, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়া করোনামুক্ত : ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসমুক্ত বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘করোনামুক্ত থাকলেও ওনার আগের যে অসুস্থতা সেটার উন্নতি হয়নি।’

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে দলের কেন্দ্রীয় করোনা সেলের ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

করোনাকালে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে সুস্থ রাখার জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি কেমন আছেন, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তাকে সুস্থ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা জানেন, করোনা ভাইরাসের কোনো চিকিৎসা নেই। সে জন্য এ ভাইরাস প্রতিরোধ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। উনি করোনা থেকে মুক্ত আছেন। তবে ওনার যে পুরনো অসুস্থতা, সেটার তেমন উন্নতি হয়নি। চিকিৎসার তেমন সুযোগ নেই। হাসপাতালগুলোতেও যাওয়া যাচ্ছে না। বাইরে যাওয়ার ব্যাপারে তো সরকারের শর্তই আছে যে, বিদেশে যাওয়া যাবে না। অর্থাৎ তার যে পুরোনো অসুখ তার চিকিৎসা হচ্ছে না।

দুই বছর দেড় মাস (৭৭৬ দিন) কারাভোগের পর শর্তসাপেক্ষে গত ২৫ মার্চ মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সরকারের নির্বাহী আদেশে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেয়া হয়। মুক্তির পর গুলশানের বাসায় অবস্থান করছেন তিনি। তার পুত্রবধূ ডা. জোবাইয়দা রহমানের তত্ত্বাবধানে একদল চিকিৎসক সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা সেবা দিচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০