Online Desk
১১ এপ্রিল ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে ড্রেজার দিয়ে মাটি খননে পাকা ঘর ধসে ৩৯ লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ

ভূরুঙ্গামারীতে ড্রেজার দিয়ে মাটি খননে পাকা ঘর ধসে ৩৯ লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি খননের ফলে একটি বসতবাড়ির পাকা ঘর ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

জানা যায়, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের আব্দুল কাদের ব্যাপারীর ছেলে শামীমুল আলম বাবুর সঙ্গে প্রতিবেশী দেওয়ানেরখামার গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে আমিনুর রহমানের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। সম্প্রতি শামীমুল আলম বাবু টাইলসযুক্ত একটি পাকা বাড়ি নির্মাণ শুরু করলে এতে বাধা দেন প্রতিপক্ষ। পরে সরকারি সার্ভেয়ার এনে সীমানা নির্ধারণের মাধ্যমে বাড়ির নির্মাণকাজ সম্পন্ন করা হয়।

অভিযোগ সূত্রে জানাগেছে, গত ৯ এপ্রিল ( বৃহস্পতিবার ) বাড়ির মালিকসহ পরিবারের সদস্যরা বাইরে থাকার সুযোগে আমিনুর রহমান ও তার সহযোগীরা বসতবাড়ির সীমানা ঘেঁষে সরকারিভাবে নিষিদ্ধ ড্রেজার বসিয়ে গভীর গর্ত করে মাটি খনন করেন। এতে বাড়ির মূল কাঠামো দুর্বল হয়ে পড়ে এবং একপর্যায়ে ঘরটি গর্তের দিকে হেলে পড়ে। পাশাপাশি কয়েকটি কক্ষে ফাটল দেখা দেয়, যা বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

বাড়ির মালিক ফিরে এসে ঘটনার কারণ জানতে চাইলে অভিযুক্তরা অশ্লীল ভাষায় গালিগালাজ ও হামলার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ওই রাতেই শামীমুল আলম বাবু ভূরুঙ্গামারী থানায় আমিনুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানার এসআই আহসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বসতবাড়ির সীমানা ঘেঁষে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি খননের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, জমি নিয়ে বিরোধ থাকতে পারে, তবে এভাবে ড্রেজার দিয়ে মাটি কেটে বসতবাড়ি ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সরেজমিন তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০