Online Desk
১৮ এপ্রিল ২০২৬, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর থেকে তৃতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২৬) বিকেলে মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. তাজ উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব সাদেক আহমেদ খান, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ওছমান গনি, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন।

আবুল কালাম আজাদ সিদ্দিকী তাঁর বক্তৃতায় বলেন, দেশে যাতে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্মান পায় সেদিকে নজর রাখবেন। সেই ইতিহাস নিয়ে সামনের দিকে চলবেন।

সাদেক আহমেদ খান বলেন, ‘স্বাধীনতা যুদ্ধ কোন চায়ের টেবিলে যুদ্ধ হয় নাই। সেদিন যাদের নেতৃত্ব দেয়ার কথা ছিল তাঁরা সাড়ে সাত কোটি বাঙালিকে অরক্ষিত রেখে রাতের আধাঁরে পালিয়ে গিয়েছিল। সেদিন চট্রগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতা ঘোষণাই দেন নাই স্বাধীরতার বিপ্লব করেছিল। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবিধাতিত নেতা ছিলেন। তাঁর যেখানে শেষ সেখান থেকেই জিয়াউর রহমানের শুরু হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধা হলে সত্য কথা মাথা উঁচু করে বলবেন। মিথ্যাকে প্রশ্রয় দিবেন না। গত ১৭ বছর মুক্তিযুদ্ধের ইতিহাসের উপরে পাঠ্যপুস্তকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। আর এজন্যই প্রত্যেক স্কুলে ক্লাস এইচ, নাইন, টেন এবং কলেজে ফার্ষ্ট ইয়ারে একটা কইরা সাবজেক্ট মুক্তিযুদ্ধের উপর থাকতে হবে বলে দাবী করেছি।’

এর আগে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সম্মাননা হিসেবে ক্রেস্ট দেয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০