Bhorer Darpan
১৯ জানুয়ারী ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে দোকানের মালামাল লুটপাট

বাগেরহাটের মোরেলগঞ্জে দোকান ঘর নিয়ে বিরোধের জেরে মো. শাহিন খান (৩৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে জখম করে নগদ টাকাসহ দোকানের বিভিন্ন মালামাল লুটপাট করে এবং দোকান ভাংচুর করেছে প্রতিপক্ষরা। শুক্রবার সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার এ.বি গজালিয়া বজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ব্যবসায়ী শাহিন খান বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের দক্ষিন তেলীগাতী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী শাহিন খান সাথে পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের খলিলুর রহমান শেখ ও তার দুই ছেলে পারভেজ ও মামুন শেখের সাথে গজালিয়া বাজারের একটি দোকান ঘর নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সন্ধ্যায় খলিলুর রহমান তার দুই ছেলে পারভেজ ও মামুনসহ ৭/৮ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শাহিন খানের দোকানে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।এক পর্যায়ে খলিলুর রহমানের নির্দেশে তার ছেলে মামুন শাহিন খানকে লোহার রড দ্বারা পিটিয়ে জখম করে। এসময় তার দোকানে থানা নগদ সাত লক্ষ্য টাকা,বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন সেট সহ প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন মালামাল লুটে নেয় এবং দোকান ভাংচুর করে।

এ বিষয়ে ব্যবসায়ী শাহিন খান বলেন,এ ঘটনার পর থেকে খলিলুর রহমান ও তার দুই ছেলে পারভেজ ও মামুনের হুমকীকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এ ঘটনার ন্যায় বিচার চাই। এ বিষেয় পারভেজ শেখ বলেন, আমি আমার দোকান ঘরের সাটার খুলে নিয়াছি, এ ছাড়া দোকানের কোন কিছু নেয়া হয়নি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ রাজিব আল রশিদ বলেন, এ সংক্রান্ত ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি।একজন অফিসারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০