bhorerdarpan
১৭ এপ্রিল ২০২০, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জ ৭৫০ জন কৃষক বিনামূল্যে পেল বীজ ধান ও সার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার করোনায় কর্মহীন সাড়ে ৭ শ’ প্রান্তীক কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।  করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এর নির্দেশনা অনুযায়ী কৃষকদের বাড়িতে বাড়িতে এসব সার ও বীজ পৌঁছে দেয়া হয়েছে।

উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে ও আউশ ধানের বীজ ও রাসায়নিত সারের পুর্নবাসন প্রকল্প-২০২০ এর আওতায় ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এসব কৃষি সামগ্রী পৌঁছে দেন। বিতরণী  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা দীপক কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিফাত আল মারুফ ,মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মহেদী হাসান লিপন সহ সংশ্লিষ্ট ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশিক্ষণ কর্মকর্তা দীপক কুমার রায় বলেন, প্রধানমন্ত্রী ঘোষনা অনুযায়ী কোন জমি পতিত রাখা যাবেনা। সে মোতাবেক কৃষকদের নির্দেশনা দেয়া হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন জানান, প্রতি চাষী ৫ কেজি বীজ ধান, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার পাবে। পাশাপাশি করোনায় বিষয়ে সচেতন থাকার জন্য সকল কৃষককে পরামর্শ প্রদান করেছি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০