bhorerdarpan
১২ এপ্রিল ২০২০, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহজাদপুরে করোনা আক্রান্ত সন্দেহে লাশ দাফনে গ্রামবাসির বাধা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জে মারা যাওয়া রিক্সা চালক আব্দুর রহিমের (৫০) লাশ শনিবার রাত ১২টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামের বাড়িতে এনে পরিবারের লোকজন গোপনে দাফনের চেষ্টা করে। গ্রামবাসি বিষয়টি টের পেয়ে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়ার সন্দেহে লাশ গ্রামে ঢুকতে ও দাফনে বাঁধা দেয়। নিরুপায় পরিবারের লোকজন বাঁধার মুখে লাশ নিয়ে পোতাজিয়ায় অবস্থিত শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে এ রাতেই উপজেলা প্রশাসন ও পুলিশের একটি দল হাসপাতালে পৌছে লাশ ও লাশের সাথে থাকা সবাইকে তাদের হেফাজতে নেয়। এরপর গাড়ির চালক সহ লাশের সাথে থাকা ৫ জনকে নিয়ে বৃ-আঙ্গারু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়। নিহত রিক্সা চালক আব্দুর রহিম ওই গ্রামের রওশন আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে স্বপরিবারে নারায়ণগঞ্জ শহরে থেকে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা বলেন,নারায়ণগঞ্জে মারা যাওয়া আব্দুর রহিমের লাশ রবিবার দুপুরে বিশেষ ব্যবস্থায় তার গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়েছে। এর আগে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একটি মেডিকেল টিম লাশ ও লাশের সাথে থাকা ৫ জনের নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়। সেখান থেকে এটি পরিক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগাওে পাঠানো হয়। 
এ বিষয়ে শাহজাদপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম খান বলেন, লাশ ও লাশের  সাথে থাকা স্বজনদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ পরীক্ষার রিপোর্ট হাতে পেলে জানা যাবে সে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে কি না। যেহেতু লাশটি নারায়ণগঞ্জ থেকে এসেছে তাই সব ধরণের শতর্কমূলক ব্যবস্থা নিয়ে দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি আরো বলেন,স্বজনরা ওই ব্যক্তির যে ডেথ সার্টিফিকেট দেখিয়েছেন, তাতে স্পষ্ট লেখা আছে,নারায়ণগঞ্জ সদর হাসপাতালে আনার আগেই ‘ব্রডডেথ’ বা বাড়িতে মারা মারা গেছে। তিনি জানান, শনিবার দুপুরে আব্দুর রহিমকে নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া আগেই মারা যায়। নারায়ণগঞ্জ পুলিশের চোখ ফাঁকি দিয়ে এবং বঙ্গবন্ধু সেতু পার হয়ে কী ভাবে তারা লাশ নিয়ে গ্রামে এলো তা ভেবে আমি খুব হতবাক হয়েছি। তিনি আরো জানান,শাহজাদপুর উপজেলা করোনা প্রতিরোধ কমিটির ৬ সদস্যের একটি সেচ্ছাসেবী দল সকল নিয়ম মেনে বিশেষ প্রক্রিয়ায় সুষ্ঠ্যুভাবে লাশের গোসল ও দাফন সম্পন্ন করেছে। এ ছাড়া শিয়াল বা কুকুর লাশ যাতে ছুতে না পারে নিহতর কবরটি বাঁশের চেগার দিয়ে ঘিরে রাখা হয়েছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম বলেন,আমাদের কাছে শুধু মাস্ক ও হ্যান্ডগেøাপ্স আছে। লাশের গাড়ি চেক করার মতো প্রয়োজনীয় পিপিই বা নিরাপত্তা পোশাক নেই। ফলে অন্য গাড়ি কঠোরভাবে চেক করা হলেও রোগী বা লাশ বহণকারী অ্যাম্বুলেন্স সে ভাবে চেক করা সম্ভব হয় না।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন,পরিবারের পক্ষ থেকে লাশটি গ্রামে আনার বিষয়ে পুলিশকে জানানো হয়নি। এলাকাবাসীর দেওয়া খবরে বিষয়টি জানতে পেরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। 
এ দিকে নিহত রহিমের স্বজনদের দাবী করোনা নয় সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০