Shakil Shah
১৩ অগাস্ট ২০২২, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে নানা কর্মসূচি

লক্ষ্মীপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আগামী ১৫ আগস্ট লক্ষ্মীপুরে জাতীয় শোক দিবস পালন করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আজ বিকেলে শোকাবহ আগস্টের কর্মসূচি সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সাত্তার। সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বটতলী গ্রামে তার নিজ বাসভবনে এ সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল ওহাব, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সামছুদ্দিন সাজু, জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউসুফ পাটোয়ারী প্রমুখ। এসময় সদর-৩ আসনের ১২ টি ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে ল²ীপুর পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরসহ প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দ অংশ নেয়। পরে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ ভাবে পালনের জন্য বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি/সম্পাদকের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন অধ্যক্ষ এম এ সাত্তার।

এসময় তিনি বলেন, শোকাবহ মাস আগস্ট। ১৯৭৫ সালে জাতীর জনক বঙ্গবন্ধু তার পরিবারের অনেক সদস্য প্রাণ হারান। এই শোকের মাসে দলীয় তৃণমূলের নেতৃবৃন্দ সক্রিয় ও শক্তিশালী হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যেন পুনরায় বিজয়ী হতে পারে সেই লক্ষ্যে কাজ করতে হবে। লক্ষ্মীপুর সদর আসনের দলীয় লোকজন সরকারের উন্নয়নমূলক কাজ বেশী বেশী প্রচার করতে হবে।

অধ্যক্ষ এম এ সাত্তার আরও বলেন, সর্তক থাকতে হবে সরকারকে নিয়ে অতীতে অনেক অপ্রপচার ও ষড়ষন্ত্র হয়েছে সামনে হতে পারে। সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ব্যক্তিগত অর্থায়নে দলের কাজ করি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বদা প্রস্তুত রয়েছি। বিগত ২০১৮ সালে নির্বাচনের পূর্বে দলের জন্য অনেক কাজ করেছি এখন ও করে যাবো এই জন্য তূনমূলে ব্যাপক কাজ করতে হবে। তিনি সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে সকলকে এক যোগে দলের জন্য কাজ করার আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০