Online Desk
৫ মে ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে আমার দেশ সম্পাদকের রোগ মুক্তির দোয়া মাহফিল

শ্রীপুরে আমার দেশ সম্পাদকের রোগ মুক্তির দোয়া মাহফিল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড.মাহমুদুর রহমান এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক আমার দেশ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবুল কালাম। পরে শ্রীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ড. মাহমুদুর রহমানের দ্রুত সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

জানা গেছে, অসুস্থতাজনিত কারণে রাজধানীর মগবাজারে অবস্থিত ইনসাফ-বারাকাহ হাসপাতালে গত বৃহস্পতিবার সকালে ড. মাহমুদুর রহমানের পিত্তথলির পাথর অপসারণে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় অবস্থান করছেন এবং নিয়মিত তত্ত্বাবধানে রয়েছেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও আরটিভি প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দ, সভাপতি টি. আই. সানি, কোষাধ্যক্ষ সাদেক মিয়া (ডেইলি ট্রাইব্যুনাল), কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান শামীম (বাংলাদেশের আলো), এমদাদুল হক (ভোরের দর্পণ), আশরাফুল ইসলাম (প্রতিদিনের সংবাদ), শফিকুল ইসলাম (দেশ বর্তমান), ইকবাল হোসেন (দৈনিক সংগ্রাম), মুনসুরুল ইসলাম মাসুম (সংবাদ দিগন্ত), আনোয়ার হোসেন (বাংলাদেশ সমাচার)সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

উপস্থিত সাংবাদিকরা ড. মাহমুদুর রহমানের আশু আরোগ্য কামনা করেন এবং তার সুস্থ হয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলায় নিহত ৫

কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার

ধুনটে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকায় নেওয়ার পথে গুলিবিদ্ধ আন্ত : জেলা ডাকাত সর্দার রাজুর ওপর আরও একদফা হামলা

আড়াইহাজারে মা বাবাকে মারধরের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছেলের কারাদন্ড

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা: ডুবতে বসেছে শতাধিক হেক্টর বোরো ধান, ইউএনও বরাবর লিখিত আবেদন

সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বাগেরহাটে সাংবাদিকদের কর্মশালা: গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার আহ্বান

ভারী বৃষ্টিতে পানির নিচে মুগডাল, দিশেহারা পটুয়াখালীর কৃষক

১০

ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পুলিশে বড় রদবদল, ১২ পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তা বদলি

১২

রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

১৩

মেঘনা ব্যাংক বিমানবন্দর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট স্টেশনের জন্য বাংলাদেশ রেলওয়েকে হুইলচেয়ার হস্তান্তর করলো

১৪

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে দুই যুবকের সাজা

১৫

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ ও সেচযন্ত্র ভাঙচুর, থানায় অভিযোগ

১৬

ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার অবৈধ শাড়ী জব্দ

১৭

বাঁশখালীতে অটোরিকশা তল্লাশিতে মিলল ১৪শ পিস ইয়াবা, আটক রোহিঙ্গা

১৮

গোপালগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছে জেলা তথ্য অফিস

১৯

নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন

২০