১৭ জুন ২০২০, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে আ’লীগ নেতার স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন কমিউনিটির মধ্যে স্বাস্থ্য সুরক্ষা জীবাণুনাশক উপকরণ বিতরন করা হয়েছে। করোনাকালে মানুষের পাশে থাকা চিকিৎসক, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি ও শ্রীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে এসব বিতরণ করেন গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ প্রয়াত অ্যাডভোকেট মো. রহমত আলীর ছেলে অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়।

শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী জানান, করোনা পরিস্থিতিতে ওই নেতার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে এসব সহায়তা প্রদান অব্যাহত থাকবে। শনিবার হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা জীবাণুনাশক উপকরণের ২’শ প্যাকেট বিতরণ করা হয়েছে।

শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ জানান, ওই নেতার পক্ষ থেকে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শ্রীপুর থানা ও হাইওয়ে পুলিশ, শ্রীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা জীবাণুনাশক উপকরণ বিতরণ করা হয়। এর আগে করোনা পরিস্থিতিতে মোট তিনটি ধাপে শ্রীপুর উপজেলা তথা গাজীপুর-৩ সংসদীয় এলাকার দারিদ্র পিড়ীত কর্মহীন ২৬ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বিতরণে সহায়তা করেন শ্রীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাহার হোসেন মিলন, শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি হাসানুল ইসলাম আকন্দ শাওন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাওসার শেখ কামাল, শ্রীপুর পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রনি, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান হিমু প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

১০

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

১১

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

১২

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

১৩

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

১৪

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

১৫

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

১৬

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

১৭

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

১৮

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

১৯

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

২০