Ibrahim Atiullah Anik
৪ নভেম্বর ২০২৫, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালিকের বক্তব্য: “গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ হতে হবে

সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালিকের বক্তব্য: “গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ হতে হবে

আজ ৪ নভেম্বর (মঙ্গলবার) সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ১৪১৮ এর অন্তর্ভূক্ত লালাবাজার মাইক্রোবাস শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন লালাবাজারের প্রিয় ভাই-বোনেরা, আজ আমরা এখানে একত্রিত হয়েছি — আমাদের এলাকার উন্নয়ন, মানুষের অধিকার, এবং গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে।

এম এ মালিক বলেন “আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা আশা করছি, আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। গত ১৫ বছর ধরে আপনারা দেখেছেন— বাংলাদেশের মানুষ কিভাবে নির্যাতন, অবিচার ও দমন-পীড়নের শিকার হয়েছে।
আমাদের গণতন্ত্রের জননী, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। তাঁকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছে। এটি ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি বিদেশি ষড়যন্ত্রের অংশ, বিশেষ করে ভারতের কিছু মহলের যোগসাজশে।”

তিনি আরও বলেন “তবুও আমরা থেমে থাকিনি। আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আজ আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি— বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে। এই নির্বাচনে ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মহলে নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন।”

মালিক বলেন “আমি একজন সাধারণ কর্মী, একজন শ্রমিকের সন্তান। আমার বাবা একজন প্রবাসী শ্রমিক, আমার পরিবার এই এলাকারই মানুষ। আমি লালাবাজার স্কুলে পড়েছি, এই মাটিতেই বড় হয়েছি। তাই আমি বিনয়ের সঙ্গে আপনাদের কাছে সহযোগিতা ও ভালোবাসা প্রার্থনা করছি— যেন আমি ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের হয়ে এই নির্বাচনে লড়াই করতে পারি।”

তিনি উল্লেখ করেন “আমাদের লক্ষ্য একটাই —
বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশের স্বাধীনতা ও মর্যাদা পুনরুদ্ধার করা, এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। মহান আল্লাহর কাছে দোয়া করছি, যেন আসন্ন নির্বাচনটি শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হয়, এবং আমরা ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারি।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, লালাবাজার মাইক্রোবাস শাখার সাবেক সাংগঠনিক ও সাধারণ সম্পাদক, মো. একরাম আলী, প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০