Shakil Shah
৪ জানুয়ারী ২০২১, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আদায়

ভোরের দর্পণ ডেস্ক:

চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ২০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার (৪ জানুয়ারি) হিলি কাস্টমস জানিয়েছে, দেশের অন্যতম বড় এই স্থলবন্দর থেকে ২০২০-২১ অর্থবছরে জুলাই থেকে ডিসেম্বর; এই ৬ মাসে ১৩২ কোটি ৮৮ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর বিপরীতে এ সময়ে ওই বন্দর থেকে রাজস্ব এসেছে ১৫২ কোটি ২৭ লাখ টাকা। অর্থাৎ এই আদায়, লক্ষ্যমাত্রার চেয়ে ২০ কোটি টাকা বেশি।

গত অর্থবছরে এই বন্দর থেকে রাজস্ব আদায় হয়েছিল ৮৯ কোটি টাকা। অথচ চলতি অর্থবছরের ৬ মাসেই রাজস্ব আদায় হয়েছে ১৫২ কোটি টাকা। করোনাকালীন সময়েও এই বন্দরের রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৭১ শতাংশ।

কর্তৃপক্ষ জানায়, এই বন্দর দিয়ে ভারত থেকে অধিক শুল্ক আরোপিত পণ্য খুব বেশি আমদানি-রফতানি না হলেও পাথর, পেঁয়াজ, ভুট্টাসহ কম শুল্কের বিভিন্ন পণ্যের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়ে থাকে।

নিয়মতান্ত্রিকভাবে বন্দর পরিচালনা, কাস্টমস ক্লিয়ারেন্স এবং অংশীদারদের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে বলে জানান হিলি কাস্টমসের উপকমিশনার সহিদুল আলম। তিনি বলেন, বন্দর এলাকার রাস্তাঘাট ও যানজট নিরসন করা গেলে এই বন্দর থেকে রাজস্ব আদায় আরও বাড়বে। অর্থবছর শেষে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১০

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১১

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১২

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

১৪

মাদারীপুরে ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২

১৫

ধুনটে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৬

শ্রীপুরে অবৈধভাবে রাস্তা নির্মাণে বাঁধা ও হামলার অভিযোগ

১৭

কাহালুতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন

১৮

কটিয়াদীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

১৯

লক্ষ্মীপুরে প্রবাসী পরিবারের ওপর হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

২০