১৩ মে ২০২০, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫৫ পোশাক শ্রমিকের করোনা শনাক্ত: বিজিএমইএ

দেশের পোশাক কারখানায় এখন পর্যন্ত ৫৫ জন শ্রমিকের মধ্যে করোনা উপসর্গ পাওয়া গেছে। এরমধ্যে ৪৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মঙ্গলবার পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর এক তথ্যে এ চিত্র উঠে এসেছে।

কারখানাগুলোয় করোনা আক্রান্তের তথ্য সংগ্রহ ও শ্রমিকদের চিকিৎসা দিতে বিজিএমইএর কয়েকটি টিম কাজ করছে। তাদের সংগ্রহ করা তথ্যে করোনা আক্রান্ত শ্রমিকের বিষয়ে প্রথমবারের মতো তথ্য উঠে আসে।

বিজিএমইএর ওই তথ্য থেকে জানা যায়, ২৮ এপ্রিল দেশের পোশাক কারখানায় প্রথম একজনের শরীরে করোনার উপসর্গ পাওয়া যায়। পরের দিন ২৯ এপ্রিল ২ জনের মধ্যে এই ভাইরাসের উপসর্গ দেখা দেয়। ২ মে ৬ জনের মধ্যে করোনা উপসর্গ পাওয়া যায়। ৩ মে ৩ জন, ৪ মে ২ জন, ৫ মে ১ জন, ৬ মে ১২ জন, ৭ মে ১জন, ১০ মে ১৫ জন, ১১ মে দুইজন ও ১২ মে ১০ জনের মধ্যে করোনা উপসর্গ দেখা যায়। এরমধ্যে ১২ মে ১০ জনের মধ্যে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

তথ্যে আরো জানা যায়, ৪৮ জনের পরীক্ষা হয়েছে, ৫ জনের পরীক্ষা হয়নি এবং একজনের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

এদিকে, শিল্প পুলিশের তথ্যমতে দেশের ৩৭ টি পোশাক কারখানায় ৬০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে আশুলিয়ার ২০টি কারখানায় ৩৭ জন, গাজীপুরের ১০টি কারখানায় ১৩ জন, চট্টগ্রামের ৩টি কারখানায় ৩ জন, নারায়ণগঞ্জের ৩টি কারখানায় ৫ জন ও ময়মনসিংহের ১টি কারখানায় ২ জন শ্রমিকের শরীরে করোনা উপস্থিতি পাওয়া গেছে।

সব‌শেষ ১২ মের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দে‌শে মোট ২৫০ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৯৬৯ জন। সবমিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৬০ জনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০