Shakil Shah
২১ জানুয়ারী ২০২১, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮ ফেব্রুয়ারি করোনা টিকা দেয়া শুরু

ভোরের দর্পণ ডেস্কঃ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে করোনার টিকাদান কর্মসূচি। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা পৌনে ১২ দিকে আজিমপুরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের একথা জানান।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যেমন সফল হয়েছে, ভ্যাকসিন প্রয়োগেও তেমনি সফল হবে। করোনা টিকা নিয়ে গুজবে কান না দিতেও আহ্বান জানান তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান। এছাড়া আরও উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক মিজ সাহান আরা বানু, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এন এনায়েত হোসেন, এইচইডি প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সারোয়ার প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

১০

“সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাঙ্গামাটিতে আন্ত: প্রেসক্লাব মত বিনিময় সভা অনুষ্ঠিত

১২

সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ

১৩

নাগেশ্বরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক পলাতক

১৪

একসাথে ওয়েস্টার্ন কেপে পর্যটন বাড়াতে কাজ করবে এমিরেটস ও ওয়েসগ্রো

১৫

গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী

১৬

সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

১৭

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

১৮

রায়গঞ্জে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৯

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর: বাঁশখালীতে যুবককে জেলে দিলেন ভ্রাম্যমান আদালত

২০