Shakil Shah
৩১ মে ২০২২, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগুন নিয়ে খেললে পরিণতি হবে ভয়াবহ, বিএনপিকে ওবায়দুল কাদের

ভোরের দর্পণ ডেস্কঃ

বিএনপির প্রতি হুঁশিয়ার উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ কোনও কর্মসূচি দিলে কোনও আপত্তি নেই। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে, আমরা কি বসে বসে তামাক খাবো? আগুন নিয়ে খেললে পরিণতি হবে ভয়াবহ।’

মঙ্গলবার (৩১ মে) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের এক যৌথ সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।

সরকার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে দলটির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বাধার কোনও বিষয় নয়, আমার সামনে নেত্রীকে (শেখ হাসিনা) বলছেন, পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই কথা শুনলে তরুণদের কি মাথা ঠিক থাকে। সন্ত্রাসীদের কি বাঁধা দেবো না?’

তিনি বলেন, ‘ফখরুল সাহেবারা এসব স্লোগান শিখিয়ে দিয়েছেন। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে ছাত্রলীগ কি চুপ করে বসে থাকবে? নেত্রীকে অপমান করা হচ্ছে। এই অপমান কি আমরা সইতে পারি? এসব কটূক্তির প্রতিবাদ ছাত্রলীগ করেছে।’

ছাত্রদল দিয়ে বিএনপি আন্দোলন শুরু করবে—দলটির এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরাও দেখবো কত ধানে কত চাল। সবকিছুর একটা শেষ আছে। বাড়াবাড়ি ভালো নয়। মির্জা ফখরুলকে বলে দিচ্ছি, আগুন নিয়ে খেলবেন না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে হত্যার হুমকি দিবেন আমাদের সামনে। আমরা কি মরে গেছি? আমরা কি রাজপথ কাউকে ইজারা দিয়েছি? আওয়ামী লীগ রাজপথ থেকে এসেছে, রাজপথেই আছে।’

আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করলে জবাব রাজপথেই দেওয়া হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সেই জন্য আপনাদের প্রস্তুত হতে, নেত্রীর নির্দেশে এই সভা ডেকেছি।’

পদ্মা সেতুর উদ্বোধনের সময় সেতু ও আশপাশের এলাকার সৌন্দর্য বর্ধনের জন্য পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানান সেতুমন্ত্রী। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ২৪ ও ২৫ জুন সারাদেশেই উদযাপন হবে বলে জানান তিনি।

পদ্মা সেতুর উদ্বোধন তারিখ ঘোষণায় বিএনপির বিষ জ্বালা উপচে পড়ছে বলে মন্তব্য করেন কাদের৷ তিনি বলেন, ‘বিএনপি ছাত্রদলকে ব্যবহার করে ক্যাম্পাসকে অশান্ত করার ষড়যন্ত্র করেছে।’ ক্যাম্পাসে কিছু ঘটনা তারা ঘটিয়েছে বলে মন্তব্য তার।

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক,  সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুব-উল আলম হানিফ, হাছান মাহমুদ,  আ ফ ম বাহাউদ্দীন নাছিম, মির্জা আজম, আফজাল হোসেন, মৃণাল কান্তি দাস,ওয়াসিকা আয়েশা খান, দেলোয়ার হোসেন, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০