Shakil Shah
২ ডিসেম্বর ২০২১, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আমরা এখন শক্তি বাড়িয়ে এসেছি, আন্দোলন চলবে

নিরাপদ সড়কের দাবিতে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রামপুরা ব্রিজে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি-ফোকাস বাংলা

ভোরের দর্পণ ডেস্ক:

১১ দফা দাবিতে সড়কে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া শিক্ষার্থীরা আজ মানববন্ধন কর্মসূচি পালন করতে এসে পুলিশের বাধার মুখে পড়েন।  প্রথমে পুলিশ তাদেরকে রামপুরায় সড়কে দাঁড়াতেই দেয়নি।  পরে তারা আরও শিক্ষার্থী জড়ো করে ঢাকার রামপুরা ব্রিজ এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত মানবন্ধন করার কথা ছিল।  পুলিশ তাদের বাধা দিলে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে চলে যান।

পরে স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  জড়ো হয়ে বেলা ১টা ৪০ মিনিটে হাতিরঝিল এলাকা থেকে মিছিল করে এসে রামপুরা ব্রিজে মানববন্ধনে দাঁড়ান।

তাদের প্রতিনিধি খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া অভিযোগ করে জানান, সকালেও তারা মানবন্ধনে এসেছিলেন, কিন্তু পুলিশ তখন বাধা দেয়।

‘আমরা ১০/১৫ জন শিক্ষার্থী ছিলাম বলে পুলিশ দাঁড়াতে দেয়নি। এখন আমরা শক্তি বাড়িয়ে এসে কর্মসূচি পালন করছি। যত বাধা আসুক, মৃত্যু ঝুঁকি থাকলেও দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাব।”

শিক্ষার্থীদের সড়কে দাঁড়াতে না দেওয়ার বিষয়ে রামপুরা থানা পুলিশ বলছে, ঢাকা ও ঢাকার বাইরে থেকে লোকজন এসে এখানে শৃঙ্খলার নষ্ট করতে পারে—এমন আশঙ্কা আছে। তাই এখানে কোনো কর্মসূচি করতে দেওয়া হয়নি।

প্রসঙ্গত সোমবার রামপুরায় অনাবিল পরিবহণের একটি বাসের চাপায় এসএসসি শিক্ষার্থী মাঈনুদ্দিন (১৭) নিহত হয়। সোমবার রাত ১১টার দিকে রামপুরাবাজার ও টিভি সেন্টারের মাঝামাঝি সোনালী ব্যাংকের সামনে ডিআইটি রোডে এ দুর্ঘটনা ঘটে।  এ ঘটনার পর ১২টি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা।  গণপিটুনিতে বাসচালক জ্ঞান হারান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  চালকের সহকারীকে গ্রেফতার করা হয়েছে।
নিহত মাঈনুদ্দিন স্থানীয় একরামুন্নেছা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০