Shakil Shah
৪ অগাস্ট ২০২৩, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার যুদ্ধজাহাজ

ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার যুদ্ধজাহাজ

কৃষ্ণসাগরের তীরবর্তী নভোরোসিয়েস্ক বন্দরে ইউক্রেনের চালানো নৌ-ড্রোন হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। বার্তাসংস্থা রয়টার্সকে দুটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। যদিও রাশিয়া দাবি করেছিল ইউক্রেনীয়দের হামলাটি প্রতিহত করেছে তারা।

আজ রুশ নৌ ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী।

বাণিজ্যিক এ বন্দরটি দিয়ে পৃথিবীর ২ শতাংশ তেল রপ্তানি করা হয়। এছাড়া এটি শস্য রপ্তানির কাজেও ব্যবহার করা হয়। ইউক্রেনের হামলার পর বন্দরটিতে সব ধরনের জাহাজ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও পরবর্তীতে এটি আবার চালু করে দেওয়া হয় বলে জানায় বন্দর পরিচালনার দায়িত্বে থাকা কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছিল, তাদের নৌ ঘাঁটির কাছে নৌ-ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল ইউক্রেন। কিন্তু ঘাঁটির কাছে পৌঁছার আগেই এগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে কোনো কিছু উল্লেখ করেনি তারা।

তবে ইউক্রেনের একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, নৌ-ড্রোন হামলায় রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ওলেনেগোরোস্কি গোরাইয়াঙ্ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের হামলার পর জাহাজটি অচল হয়ে পড়েছে। সূত্রটি আরও জানিয়েছে, হামলার সময় রুশ জাহাজটিতে ১০০ জন ক্রু ছিলেন।

বিস্তারিত না জানিয়ে সূত্রটি আরও বলেছে, হামলায় প্রায় ৪০০ কেজি টিএনটি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। হামলায় জাহাজটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে এটিকে অন্য আরেকটি জাহাজের মাধ্যমে উপকূলে নিয়ে আসা হয়। জানা গেছে, ক্ষতিগ্রস্ত জাহাজটি ইউক্রেনের নৌ-ড্রোন হামলা প্রতিহত করতে এগিয়ে এসেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০