Shakil Shah
২২ সেপ্টেম্বর ২০২০, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার কক্সবাজার পুলিশের ৭ কর্মকর্তা বদলি

ভোরের দর্পণ অনলাইন:

সিনহা হত্যার পর নানা সমালোচনার মধ্যে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে সম্প্রতি রাজশাহীতে বদলির পর এবার জেলার সাত শীর্ষ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) আইজিপি ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

বদলীর আদেশ পাওয়া কর্মকর্তাদের কক্সবাজার অবস্থানের মেয়াদ দুই থেকে তিন বছর এবং ক্ষেত্র বিশেষে আরও বেশি হওয়ায় এটাকে নিয়মিত বদলি হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

বদলিকৃত কর্মকর্তাদের মাঝে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.আদিবুল ইসলাম মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহমেদ গাজীপুর জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশ গুপ্ত চট্টগ্রাম ৯ম এপিবিএনের সহকারী পুলিশ সুপার, ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক চট্টগ্রাম আরআরএফের সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলাম নোয়াখালীর সহকারী পুলিশ সুপার ও ডিএসবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসবে বদলি করা হয়েছে।

 

Cox-police

 

এর আগে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে বদলি করে রাজশাহীর পুলিশ সুপার করা হয়। আর ঝিনাইদহের এসপি মো. হাসানুজ্জামানকে কক্সবাজার জেলা পুলিশের দায়িত্ব দেয়া হয়।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই টেকনাফের মেরিন ড্রাইভে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহতের ঘটনায় সমালোচিত হন পুলিশ সুপার। মেজর সিনহা নিহতের পর এসপির সঙ্গে জেলা পুলিশের একাধিক কর্মকর্তার কথোপকথন ফাঁস হয়। যা গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়। গত ১০ সেপ্টেম্বর নিহত সিনহার বোন এসপি মাসুদকে আসামি করতে আদালতে একটি আবেদন করেন। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেন।

সিনহা হত্যায় টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশসহ পুলিশের সাত সদস্য কারাগারে রয়েছেন। দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনায় জেলা পুলিশের ভাবমূর্তি অনেকাংশে ক্ষুণ্ন হয়। এরই মাঝে এসপিসহ ৮ শীর্ষ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০