Shakil Shah
২৯ সেপ্টেম্বর ২০২০, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ : ছাত্রলীগকর্মী মাহফুজ গ্রেফতার

ভোরের দর্পণ অনলাইন:

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের মামলার ৬ নং আসামি মাহফুজুর রহমান মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১২টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় মাহফুজের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কানাইঘাট থানা পুলিশ।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) ওসি সাইফুল আলম এবং কানাইঘাট থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহার নেতৃত্বে জৈন্তাপুর থানার হরিপুর থেকে মাহফুজুর রহমান মাসুমকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:

https://www.bhorerdarpan.com/bangladeshnews/details/17938/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%97/#.X3LE5TN3VrA.link

https://www.bhorerdarpan.com/bangladeshnews/sylhet/details/18058/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95/#.X3LFBAT1yAI.link

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন রাত ১টায় এসব তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি মাহফুজুর রহমান মাসুমকে মঙ্গলবার সকালে মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় এজাহারনামীয় পাঁচ আসামিসহ সাতজনকে গ্রেফতার করল সিলেট রেঞ্জ পুলিশ ও র‌্যাব-৯। মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার মামলা হলেও এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি এসএমপি পুলিশ।

আরও পড়ুন:

https://www.bhorerdarpan.com/bangladeshnews/details/18065/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a7/#.X3LFGvr9nXY.link

https://www.bhorerdarpan.com/bangladeshnews/details/18137/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a7-2/#.X3LFNK5NbA8.link

গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে গণধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে আটকে রাখে দুজন।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়। অভিযুক্ত ছাত্রলীগকর্মীরা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রণজিৎ সরকারের অনুসারী।

এ ঘটনায় রোববার দুপুরে সিলেট মহানগর হাকিম ৩য় আদালতের হাকিম শারমিন খানম নিলার কাছে সেই রাতের ঘটনার জবানবন্দি দেন নির্যাতনের শিকার নারী। এ সময় তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। আদালত গৃহবধূর জবানবন্দি রেকর্ড করে তাকে পরিবারের জিম্মায় দিয়ে দেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের মধ্যে মামলার প্রধান আসামি সাইফুর রহমান, চার নম্বর আসামি অর্জুন লস্কর ও ৫ নম্বর আসামি মুক্তিযুদ্ধ মঞ্চ এমসি কলেজ শাখার সভাপতি রবিউল হাসানকে সোমবার আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০