Shakil Shah
১৮ ডিসেম্বর ২০২০, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা পজেটিভ যাত্রী বহন: ইতিহাদ এয়ারওয়েজকে ২ লাখ টাকা জরিমানা

ভোরের দর্পণ ডেস্ক:

করোনা পজেটিভ যাত্রী পরিবহনের দায়ে ইতিহাদ এয়ারওয়েজকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে করোনা আক্রান্ত ওই যাত্রীকে তিন হাজার টাকা জরিমানা করে হাসপাতালে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল এ জরিমানা করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আবুধাবি থেকে ২৫৪ জন যাত্রী নিয়ে ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই ২৪০ ফ্লাইটটি শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে এসে অবতরণ করে। তখন, যাচাই-বাছাইয়ের সময় একজন করোনা পজেটিভ যাত্রী পাওয়া যায়। তার সাথে আনা আরটি-পিসিআর পরীক্ষার সনদে স্পষ্টভাবে তাকে কোভিড পজেটিভ হিসেবে চিহ্নিত করা ছিল। কিন্তু আবুধাবি এয়ারপোর্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার সুযোগে ওই যাত্রী ফ্লাইটে উঠে পড়েন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল জানান, ইতিহাদ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করেছে। তবে আইন অনুযায়ী তাদেরকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় মোট ২৬টি ফ্লাইটে সর্বমোট তিন হাজার ৯২২ জন যাত্রী দেশে ফিরেছেন। তাদের মধ্যে তিনটি ফ্লাইটের চারজনকে উত্তরার দিয়াবাড়ির প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। দুবাই থেকে আগত এফজেড ৫৮৩ ফ্লাইটের দু’জন, দোহা থেকে আগত কিউআর ৬৩৮ ফ্লাইটের একজন এবং সিঙ্গাপুর থেকে আগত বিজি ০৮৫ ফ্লাইটের একজনকে করোনা নেগেটিভ সনদ না থাকায় কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০