Ibrahim Atiullah Anik
৩০ অক্টোবর ২০২৫, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড পড়ে নিহত আজাদের স্ত্রী

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড পড়ে নিহত আজাদের স্ত্রী

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া চাকরি পাচ্ছেন বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহামেদ। তিনি জানান, আইরিন আক্তার পিয়াকে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে তিনি স্নাতক সম্পন্ন করলে তাকে অফিসার পদে উন্নীত করা হবে। গত রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম আজাদ (৩৫) নামে এক পথচারীর মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটে ফার্মগেট মেট্রোস্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে। ঘটনার পর দুপুর ১২টা ৩০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত শুধুমাত্র দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলবে। সেসময় তিনি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন এবং নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে চাকরির আশ্বাস দেন।

তবে এর পরদিন, নিহত আবুল কালামের পরিবারের পক্ষে ঢাকা জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন একটি আইনি নোটিশ পাঠান। নোটিশে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজন সদস্যকে স্থায়ী চাকরিতে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে দাবি পূরণ না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০