Ibrahim Atiullah Anik
৩ নভেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকার আশঙ্কা জানালেন ডিএমটিসিএল পরিচালক

মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকার আশঙ্কা জানালেন ডিএমটিসিএল পরিচালক

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে। সোমবার (৩ নভেম্বর) মেট্রোরেল প্রকল্প ও এর পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফারুক আহমেদ বলেন, “গত বছরের দুর্ঘটনার পর আমরা সরেজমিনে এবং ড্রোনের মাধ্যমে পরিদর্শন করেছি। দুই মাস আগে আবারও পুরো কাঠামো পর্যালোচনা করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা। তবে নকশাগত ভুল, নিম্নমানের উপকরণ ব্যবহার কিংবা কাজ সঠিকভাবে যাচাই না করার কারণেও দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে।”  তিনি আরও জানান, কাজ যাচাইয়ের দায়িত্ব ছিল সংশ্লিষ্ট কনসালটেন্সি প্রতিষ্ঠানের, যেখানে অদক্ষতার কারণে ঘাটতি থাকতে পারে। লাইন-১ প্রকল্পে বর্তমানে কোনো প্রকল্প পরিচালক না থাকার বিষয়টি স্বীকার করে ফারুক আহমেদ বলেন, “খুব শিগগিরই আরও চার থেকে পাঁচজন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে। আমরা স্মার্ট ফাইন্যান্সিংয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে কাজ করছি এবং স্থানীয় বিশেষজ্ঞদের গুরুত্ব দিচ্ছি।”  তিনি রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনকে মেট্রোরেলের পিলারে পোস্টার না লাগানোর অনুরোধ জানান। তার ভাষায়, “পিলারে পোস্টার লাগালে ফাটল বা ক্র্যাক চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে, যা নিরাপত্তার ঝুঁকি বাড়ায়।”

পরিচালক ফারুক আহমেদ বলেন, “আমাদের বিনিয়োগের পরিমাণ অনুযায়ী মেট্রোরেল বিশ্বের সেরা প্রকল্পগুলোর মধ্যে থাকার কথা। কিন্তু বর্তমান অবস্থা হতাশাজনক। যারা অনিয়ম করেছে বা কাজ বুঝে নিয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। সরকারের তদন্ত শেষে আমরা যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০