Ibrahim Atiullah Anik
৪ নভেম্বর ২০২৫, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় সংস্থার কাছেই বেবিচকের সবচেয়ে বেশি পাওনা

রাষ্ট্রীয় সংস্থার কাছেই বেবিচকের সবচেয়ে বেশি পাওনা

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিপুল অঙ্কের অর্থ বকেয়া রয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, সংস্থাটির কাছে বিমানের বকেয়া দাঁড়িয়েছে ৬ হাজার ৬৮ কোটি টাকারও বেশি।

বেবিচক সূত্র জানায়, পাওনা অর্থ আদায়ের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। সংস্থার হিসাব অনুযায়ী, বিমানের মোট বকেয়া ৬ হাজার ৬৮ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে বিল বাবদ ৭৪৫ কোটি ৫২ লাখ টাকা, ভ্যাট ও আয়কর বাবদ ৫২৮ কোটি ৮৮ লাখ টাকা (এর মধ্যে ভ্যাট ৫২৮ কোটি ৩৭ লাখ এবং আয়কর ৫১ লাখ টাকা)। এছাড়া সারচার্জ বাবদ বকেয়া রয়েছে আরও ৪ হাজার ৭৯৪ কোটি ১৩ লাখ টাকা।  বেবিচকের কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। অথচ সংস্থাটির মূল আয়ের উৎস হলো বিভিন্ন এয়ারলাইন্সের কাছ থেকে পাওয়া অ্যারনটিক্যাল ও নন-অ্যারনটিক্যাল চার্জ। যাত্রী নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি থেকে আসা রাজস্ব মোট ব্যয়ের তুলনায় খুবই সীমিত। বেবিচকের এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দীর্ঘদিন ধরে এই বিশাল অঙ্কের অর্থ বকেয়া থাকায় সংস্থাটি প্রায়ই অডিট আপত্তি ও আর্থিক সংকটে পড়ে। বিভিন্ন এয়ারলাইন্সের কাছেই বকেয়া আছে, তবে বিমানের পাওনার অঙ্কটাই সবচেয়ে বড়।”

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার বোশরা ইসলাম জানান, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়মিতভাবেই বেবিচকের নির্ধারিত পাওনা পরিশোধ করে আসছে। পাশাপাশি পূর্ববর্তী বছরের বকেয়া শোধের জন্যও প্রতিবছর অতিরিক্ত ২০০ কোটি টাকা পরিশোধ করা হচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০