bhorerdarpan
১৬ এপ্রিল ২০২০, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  : নভেল করোনা ভাইরাস রোধে বহিরাগতদের হোমকোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: রিয়াজ উদ্দিন আকনকে (৩৭) কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার রাত ১১টার সময় টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের জিয়া কলোনীতে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে পাবনা থেকে ইটবাড়িয়া গ্রামের জিয়া কলোনীর বাসিন্দা উজ্জল ভ‚ঁইয়ার বাড়িতে তাঁর ভায়রা ও ভায়রার স্ত্রী আসেন। বহিরাগতরা গ্রামে প্রবেশ করার খবর পেয়ে ইউপি সদস্য রিয়াজ উদ্দিন আকন উজ্জলের বাড়িতে গিয়ে খোঁজ নেন। এ সময় তিনি আগত দম্পতিকে হোমকোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন। বহিরাগত হিসেবে এ দম্পতি যাতে বাড়ি থেকে বের হয়ে ঘোরাফেরা না করেন, তা নিষেধ করেন। এতে উজ্জল ভঁ‚ইয়া ও তাঁর ভাই শামীম ভ‚ঁইয়া ক্ষিপ্ত হয় এবং ইউপি সদস্যের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মারামারি শুরু হয়। এতে ইউপি সদস্যের ডান পাশের পাঁজর ক্ষতবিক্ষত হয়। পিঠেও চার-পাঁচটি কোপের আঘাত লেগেছে। পরে স্থানীরা ইউপি সদস্যকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। 

জনসচেতনতার কাজ করতে গিয়ে ইউপি সদস্যের ওপর সশস্ত্র হামলার ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসির গণধোলাইয়ের শিকার হয় উজ্জল ভঁ‚ইয়া (৩০) এবং শামীম ভ‚ঁইয়া (২৮) নামে দুই আপন সহদর। উজ্জল ভ‚ঁইয়াকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে শামীম ভূঁইয়া পলাতক রয়েছে। এলাকার একাধিক ব্যক্তি জানায়, উজ্জল ভঁ‚ইয়া থানা পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিয়ে এলাকায় দাপট দেখায় এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানী করে আসছে।

কলাপাড়া উপজেলা হাসপালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জে.এইচ.খান লেলীন জানান, সন্ত্রাসী হামলার শিকার ইউপি সদস্যের অবস্থা গুরুতর। তাঁর ডান পাঁজরের কোপটি গভীরে গেছে। ভুড়ি বরাবর আঘাতটি লেগেছে। পিঠেও কয়েকটি কোপ লেগেছে। তাঁর অবস্থার অবনতি হওয়ায় দ্রæত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’   

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, কলাপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় ইউপি সদস্যকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপালে পাঠানোর ব্যবস্থা করেছি। এ নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০