Shakil Shah
১৪ অক্টোবর ২০২১, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই ধরা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভোরের দর্পণ ডেস্ক:

কুমিল্লার ঘটনায় যারা জড়িত তাদের শিগগিরই ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছেন তাদের আমরা খুব শিগগিরই ধরব। এটি কেন তারা করেছে, তা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাব।’

এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

গোয়েন্দা নজরদারি বাড়ানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও এসময় জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে পারি, যারা ধর্ম-কর্ম করে, বিশ্বাস করে, তারা এ ধরনের ঘটনা ঘটাতে পারেন না। আমাদের দেশে যে সাম্প্রদায়িক মেলবন্ধন আছে, সেটা বিনষ্ট করার জন্য একটা প্রচেষ্টা বলে আমরা মনে করি।’

মন্ত্রী বলেন, ‘এ ধরনের ইস্যুকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টাও আমরা দেখেছি। যারা এ ধরনের চেষ্টা করছেন কিংবা অব্যাহত রাখবেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’

সভায় আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ’যদি কেউ উস্কানি দিয়ে থাকেন বা কেউ যদি জড়িত থেকে ষড়যন্ত্র করে থাকেন, তাকেও আইনের আওতায় নিয়ে আসব।’

তিনি বলেন, ‘প্রতিমা বিসর্জন পর্যন্ত যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য সবাই যেন ধৈর্য সহকারে, আমাদের যে ঐতিহ্য সবাই যেন মিলে মিশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে। কোনো উস্কানিতে বিভ্রান্ত না হয়, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের একটা সিদ্ধান্ত ছিল যেখানে পূজা হবে, সেখানে সিসি টিভি বসাবেন এবং আমাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদেরও ভলান্টিয়ার থাকবে। কিন্তু অনেক পূজা মন্ডপে সেগুলো করেননি। আমি আবার আহ্বান করছি, সমস্ত পূজা মন্ডপে যেন সিসি টিভি এবং নিজস্ব ভলান্টিয়ার নিয়োগ করেন।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০