Shakil Shah
১৫ সেপ্টেম্বর ২০২০, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া শহরে চার লেনের কাজ শুরু হচ্ছে

আরিফুজ্জামান, কুষ্টিয়া:

 

এই বছরেই শুরু হচ্ছে প্রায় ৩শ’৫ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া শহরাংশে চার লেনের কাজ। গত ২ জানুয়ারি পরিকল্পনা বিভাগের এনইসি একনেক ও সমন্বয় অনুবিভাগের সিনিয়র সহকারী প্রধান তাহমিনা তাছলীম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, গত বছর ২৬ নভেম্বর একনেকের সভায় ৫শ’৭৪ কোটি টাকা ব্যয়ে ঝিনাইদহ-কুষ্টিয়া-পাকশী-দাশুরিয়া জাতীয় মহাসড়ক এর ৩শ’৫ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া শহরাংশে-৪-লেনের উন্নীতকরণসহ অবশিষ্ঠাংশসহ যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পটি উপস্থাপন করা হয়। পরবর্তিতে গত ১০ ডিসেম্বর প্রকল্পটি অনুমোদিত হয়। ওই সভায় ঝিনাইদহ-কুষ্টিয়া-পাকশী-দাশুরিয়া জাতীয় মহাসড়ক এর কুষ্টিয়া শহরাংশ-৪ লেনে উন্নীতকরণসহ অবশিষ্টাংশ যথাযথ মানে উন্নীতকরণ শীর্ষক সম্পূর্ণ প্রকল্পটি জিওবি অর্থায়নে ৫৭৪.১৬৯০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৩১ জুলাই ২০১৯ হতে ৩০ জুন ২০২২ পরিবর্তে ১ জানুয়ারি ২০২০ হতে ৩১ ডিসেম্বর ২০২২ মেয়াদে বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

 

এ প্রকল্পের আওতায় প্রায় ৩শ’৫ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া শহরাংশে-৪ লেনে কুষ্টিয়া শহরের বটতৈল থেকে মজমপুর গেট হয়ে ত্রিমোহনী মোড় পর্যন্ত ১০ কিঃ মিঃ সড়কের উভয় পাশে বৃক্তরোপণ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান রক্ষায় প্রকল্প বাস্তবায়ন করতে হবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ছাড়া এ জাতীয় মহাসড়কের সাথে দুপাশে ২০ কিঃ করে ড্রেন ও ফুটপাতও থাকবে। সড়কের মাঝে ডিভাইডার, লাইট, ফুলের বাগান এবং মজমপুর গেটে ট্রাফিক আইল্যান্ডের পরিবর্তে থাকবে অত্যাধুনিক অটো সিগন্যাল। এ প্রকল্পের দাপ্তরিক কাজ ইতিমধ্যে শেষ করা হয়েছে। মজমপুর গেট থেকে ত্রিমোহনী পর্যন্ত পুলিশ লাইন, জেলা ও দায়রা জজের বাসভবন বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সওজ বিভাগ সে সব বিষয় মাথায় রেখে প্রকল্পের কাজ শুরু করবে বলে জানা গেছে। এ ছাড়া বটতৈল থেকে চৌড়হাস, উপজেলা মোড়, কাষ্টমস্ মোড়, মজমপুর গেট, মঙ্গলবাড়িয়া ও ত্রীমোহনী মোড়সহ এ ১০ কিঃ মিঃ সড়কের দুই পাশে কয়েক হাজার দোকান, মার্কেট, আবাসিক বাড়ীসহ বেশ কিছু স্থাপনা।সওজ বলছে, এসব স্থাপনা অপসারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। শহরের সৌন্দর্যবৃদ্ধিসহ কুষ্টিয়া বাসীর দীর্ঘদিনের দুর্ভোগ যানজট থেকে মুক্তি দিতেই সরকার এ প্রকল্প গ্রহণ করেছে বলে জানিয়েছে।

 

 

এ ব্যাপারে কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুল হক জানান, পুরো কুষ্টিয়া জেলাকে জাতীয় মহাসড়কে অন্তভুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে কুষ্টিয়া সওজ বিভাগ কাজ করে আসছে। ইতিমধ্যে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কাজ শেষ হয়েছে। একই সাথে কুষ্টিয়া মেহেরপুর, কুষ্টিয়া-পাকশী-দাশুরিয়া-কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়কের কাজের সাথে সাথে কুষ্টিয়া শহরের বটতৈল থেকে মজমপুর গেট হয়ে এিমোহনী মোড় পর্যন্ত ৪ লেনের কাজ এ বছর শুরু হবে। এ জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩শ’৫ কোটি টাকা। তিনি জানান, সড়কের পাশে বৃক্ষরোপণ, মাঝে ডিভাইডার, মোড়ে অটো সিগনাল, মজমপুর গেট মোড়ের বৃদ্ধিসহ ১০ কিঃ মিঃ সড়কটি বর্তমানের ৩৪ ফিটের পরিবর্তে ৭৮ ফিটে উন্নীতকরণ করা হবে। দু পাশে ২০ কিঃ মিঃ ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০