Shakil Shah
২৪ অক্টোবর ২০২৩, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষককে হত্যা করে লাশ পুকুরে ফেলল দুর্বৃত্তরা

কৃষককে হত্যা করে লাশ পুকুরে ফেলল দুর্বৃত্তরা

শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক কৃষকের মরদেহ ভাসছিল পুুকুরে। পরিবারের দাবি, তাকে হত্যা করে মরদেহ পুুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত বিল্লাল হোসেন (৫৫) কেকেরচর ইউনিয়নের মধ্য লঙ্গরপাড়া গ্রামের আদি মণ্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে উজ্জ্বল মিয়া ২৪ অক্টোবর মঙ্গলবার থানায় একটি হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কৃষকের সঙ্গে আপন চাচাত ভাই হাবিবুল্লাহ গং এর জমি নিয়ে বিরোধ ছিল। মামলা-মোকদ্দমা হওয়ার পর ২০১৮ সালে আপোষরফা হয়। কিন্তু মনের মিল হয়নি। মাঝেমধ্যেই ঝগড়া-বিবাদ লেগে থাকত। সোমবার সকালে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হন বিল্লাল। বাড়ি ফিরে না আসায় বিকেলে স্বজনরা তাকে খুঁজতে বের হন। এরপর তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী ভাটি লঙ্গরপাড়া গ্রামে একটি পুকুরে মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা এসে শনাক্ত করেন এবং থানায় খবর দেন। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের  ছেলে উজ্জ্বল মিয়াসহ পরিবারের দাবি, হাবিবুল্লাহ গং বিল্লাল হোসেনকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দিয়েছে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিক বলেন, সুরতহালে মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি বলেন, সম্ভবত কৃষককে মেরে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০