Shakil Shah
২০ সেপ্টেম্বর ২০২০, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদা ও টেন্ডারবাজির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা পল্লব আটক

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার শহরের এনএস রোড থেকে তাকে আটক করা হয়। আটক আমিনুর রহিম পল্লব কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। দুপুরে তাকে মডেল থানায় পাঠানো হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ নানা অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, শহরের থানা পাড়া এলাকার বাসিন্দা আমিনুর রহিম পল্লব আওয়ামী লীগ নেতাদের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করে আসছেন। চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাজার নিয়ন্ত্রণ ছাড়া লোকজনকে হয়রানি করে অর্থ আদায় করে আসছিলেন তিনি। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে শহরের এনএস রোড থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। কুষ্টিয়া মডেল থানা পুলিশের ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, চাঁদাবাজিসহ নানা অভিযোগে পল্লবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আমিনুর রহমান পল্লব ছাত্রলীগের সাবেক নেতা। বর্তমানে কোনো পদ-পদবী না থাকলেও দলীয় কয়েকজন নেতার নাম ভাঙিয়ে দীর্ঘদিন নানা অপকর্ম করে আসছিলেন। তার অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেন সাধারণ মানুষ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১০

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১১

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১২

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৩

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৪

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৫

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৬

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৭

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৮

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

১৯

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

২০