Shakil Shah
২০ সেপ্টেম্বর ২০২০, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমি জালিয়াতির ঘটনায় কুষ্টিয়া শহরে হুলুস্থুল!

কুষ্টিয়া প্রতিনিধি:

রাজনৈতিক ক্ষমতা ও প্রভাবের ছত্রছায়ায় কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন, কলেজ পাড়া মোড়, মিলপাড়া, লালন শাহের আখড়া, লাহেনী বটতলা এলাকার আরও শত শত বিঘা জমি দখলের গল্প বলছেন সাধারণ মানুষ। যারা দখল করেছেন তারা এখন দুশ্চিন্তায় রয়েছে। এর সঙ্গে ক্ষমতাসীন বিভিন্ন সংগঠনের কিছু বিতর্কিত নেতারাও রয়েছে। এসব নিয়ে তারা এখন ব্যস্ত। সারা শহরে হুলুস্থুল অবস্থা। শহরের এম এম এ ওয়াদুদ আলীর প্রায় ১’শত কোটি টাকার জমি জালিয়াত চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলামের বিরুদ্ধে। জমি জালিয়াতি চক্রে একজন রাজনৈতিক নেতার নাম আসায় এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। সাম্প্রতি সময়ে এরই মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। এঘটনা নিয়েও অনেকেই অনেক রকমভাবে বিচার বিশ্লেষণ করছেন। কেউ কেউ বলছেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির ঘটনার সাথে এর যোগসূত্র রয়েছে। লোক মুখে নানান কথা শুনা যাচ্ছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

এদিকে জমি জালিয়াতির এঘটনায় আওয়ামী লীগ নেতার নাম আসায় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। তিনি বলেছেন, দলের কে কোন পর্যায়ের নেতা বা সাধারণ মানুষ, সেটা বিবেচ্য বিষয় নয়। যারা অন্যায় করবে, তদন্তে দোষী হলে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তাদের শাস্তি ভোগ করতে হবে। কেউ ছাড় পাবে না এতে।’ নামপ্রকাশ না করার শর্তে জেলা আ’লীগের কয়েকজন প্রবীণ নেতারা বলছে, শহরের বিভিন্ন এলাকার বিঘা বিঘা জমি দখল করেছে প্রভাবশালীরা। দলের তকমা লাগিয়ে তারা হয়েছেন এখন কোটিপতি। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। জমি জালিয়াতির এই বড় চক্রে কে আইনের আওতায় আনায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি ও কুষ্টিয়ার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

 

কুষ্টিয়া জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, দীর্ঘদিন রাজনীতি করছি। ‘বিষয়টি দুঃখজনক। অনেকেই অনেক রকম কথা বলছে এটা আমিও শুনছি। তবে যে এমন কাজের সঙ্গে জড়িত থাকবে তার দায় তাকেই নিতে হবে। দল তার দায় নিবে না। আমাদের নেতা কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ সাহেব পরিষ্কার কথা বলেছেন যারা অন্যায় করবে, দোষী হলে তাদের অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। তার সঙ্গে আমরাও একমত। জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা পরই এই নিয়েও নানান কথা শুনা যাচ্ছে। তবে আমার জানা মতে কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় এই কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে এমন কিছু হলে জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১০

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১১

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১২

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৩

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৪

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৫

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৬

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৭

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

১৮

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

১৯

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

২০