Bhorer Darpan
১৪ অক্টোবর ২০২৫, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘জাগো শরীয়তপুর’-এর আন্দোলনে পদ্মা সেতু টোল প্লাজায় যান চলাচল বন্ধ

‘জাগো শরীয়তপুর’-এর আন্দোলনে পদ্মা সেতু টোল প্লাজায় যান চলাচল বন্ধ

ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে শরীয়তপুর জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় ‘জাগো শরীয়তপুর’ নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে পদ্মা সেতুতে সব ধরনের যান চলাচল।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টার পর থেকেই শরীয়তপুরের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে টোল প্লাজার সামনে জড়ো হন। “ফরিদপুর বিভাগ নয়, ঢাকা বিভাগেই থাকতে চাই”— এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মানববন্ধন শেষে সকাল ১১টার দিকে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ শুরু করলে টোল প্লাজায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়ে অবস্থান ত্যাগ করেন।

অবরোধ চলাকালে আন্দোলনকারীরা শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

‘জাগো শরীয়তপুর’-এর আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু বলেন, শরীয়তপুরের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক গুরুত্ব রয়েছে। আমরা ফরিদপুর বিভাগের অংশ হতে চাই না। সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, না হলে আন্দোলন আরও কঠোর হবে।

এ সময় পদ্মা সেতুর টোল প্লাজায় আটকা পড়ে শতাধিক যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন। হঠাৎ অবরোধে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আন্দোলনকারীরা জানান, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০