Ibrahim Atiullah Anik
২৬ নভেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিসেম্বরে চালু হতে পারে বাংলাদেশ–পাকিস্তান সরাসরি ফ্লাইট

ডিসেম্বরে চালু হতে পারে বাংলাদেশ–পাকিস্তান সরাসরি ফ্লাইট
সংগৃহীত

আগামী ডিসেম্বর থেকেই করাচি–ঢাকা রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের মাহান এয়ার—এ তথ্য জানিয়েছেন পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান। তার মতে, এই ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও পারস্পরিক যোগাযোগে বড় অগ্রগতি আসবে। বিষয়টি জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই)–এর এক অনুষ্ঠানে হাইকমিশনার জানান, ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া এখন অনেক সহজ করা হয়েছে। এলসিসিআই এবং লাহোরে বাংলাদেশের কনস্যুলেটের যৌথ সুপারিশের ভিত্তিতে তিন থেকে চার দিনের মধ্যেই সদস্যরা ভিসা পাচ্ছেন। এতে দুই দেশের বাণিজ্যিক যাতায়াত আরও স্বচ্ছন্দ হবে। বাণিজ্য সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, পাকিস্তান চাইলে বাংলাদেশে চাল রপ্তানি বাড়াতে পারে, অন্যদিকে বাংলাদেশ থেকে পাকিস্তানে তাজা আনারস সরবরাহের সুযোগ রয়েছে। পাশাপাশি টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস খাতেও দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য সহযোগিতার সম্ভাবনা আছে। হাইকমিশনার জানান, শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি কার্গো শিপিং সার্ভিসও চালু হতে যাচ্ছে। গত বছরের ডিসেম্বরে শুরুর পর থেকে কার্গো সেবার চাহিদা বেড়ে যাওয়ায় এখন আলাদা রুটের প্রয়োজন দেখা দিয়েছে। শিক্ষাখাতের সহযোগিতার প্রসঙ্গও উঠে আসে অনুষ্ঠানে। তিনি জানান, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন শিগগিরই ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ সফরের পরিকল্পনা করছে, যাতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে উচ্চশিক্ষায় আগ্রহী হয়। পাশাপাশি পাকিস্তানের সমৃদ্ধ পর্যটনের সম্ভাবনা এবং দুই দেশের সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও তিনি উল্লেখ করেন। সভায় এলসিসিআই সভাপতি ফাহিমুর রহমান সাইগল বলেন, বাংলাদেশ–পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। তার মতে, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি আরও বাড়াতে পারে এবং পোশাক শিল্পে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার সুযোগ আছে। তথ্যপ্রযুক্তি, অটোমোবাইলসহ বিভিন্ন খাতে যৌথভাবে কাজের ক্ষেত্র তৈরি হতে পারে বলেও তিনি মত দেন।

বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৭০০ মিলিয়ন ডলার। বক্তারা আশা প্রকাশ করেন, আগামী কয়েক বছরের মধ্যে তা ৩ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। সরাসরি ফ্লাইট চালু হলে বাণিজ্য আরও গতি পাবে বলে তারা মনে করেন। অনুষ্ঠানের শেষে হাইকমিশনারের আমন্ত্রণে এলসিসিআই সভাপতি জানান, তিনি একটি প্রতিনিধি দল নিয়ে শিগগিরই ঢাকা সফর করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে নবাগত সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ’র যোগদান

শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি

এনসিসি ব্যাংকে নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

খানাখন্দে ভরা দোহাজারী সরকারপাড়া সড়ক!

ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন

ছেলে নিখোঁজ: শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্দেহ, আদালতে মায়ের জিডি

শেরপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোভ্যান ছিনতাই, চালক অচেতন

সিটি ব্যাংক ও এইচএসবিসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

শেরপুরে দিনব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল

১০

সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে

১১

মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথেঃ হাবিপ্রবি উপাচার্য

১২

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

১৩

সাময়িক বরখাস্ত হলেন ইউপি সদস্য নুরনবী মন্ডল

১৪

পুলিশের আগের পোশাক ফিরিয়ে আনার পরিকল্পনা আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বাউফ‌লে বাস উল্টে খা‌দে পড়ে নিহত ১

১৬

উলিপুরে ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলে যেতে বাশের সাঁকোই এক মাত্র ভরসা

১৭

মির্জাপুরে ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করলো ডিবি পুলিশ

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা

১৯

পশ্চিমবঙ্গ: ১৫০ আসনে এগিয়ে বিজেপি

২০