Shakil Shah
১৯ অক্টোবর ২০২০, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

থাকেন সরকারী জায়গায়, সম্পদ রক্ষায় চার আগ্নেয়াস্ত্র!

কুষ্টিয়া প্রতিনিধি:

চড়েন অর্ধকোটি টাকা দামের আলিশান গাড়ীতে। এত সম্পদ, যা রক্ষায় একটি নয়, দু’টি নয়, চার চারটি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র রয়েছে। নামে বেনামে রয়েছে সম্পদ। অথচ এই ব্যক্তি থাকেন সরকারী ভিপি (পরিত্যক্ত) জমিতে। ইনি তাইজাল আলী খান। কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি। দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় তার বিশাল প্রভাব রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, নিজের ও ছেলে রনির নামে বন্দুক ও পিস্তল মিলে মোট ৪টি অস্ত্র রয়েছে। তবে সরকারী জমিতে থেকে তার এত অস্ত্র কেন লাগে?

এই প্রশ্নের জবাবে এলাকার মানুষ বলেন, ভিপি জমিতে-মোহিনীমিলের জায়গা বাড়িতে বসবাস করে অবৈধ জমি বাড়ি ও সম্পদ রক্ষায় সে এই অস্ত্র ব্যবহার করে। তাদের প্রশ্ন, সরকারী জমিতে থেকে তার কি এমন সম্পদ রয়েছে যা রক্ষায় এত আগ্নেয়াস্ত্র লাগে। তাদের মতে, দীর্ঘদিন ধরে তার অবৈধ জমি বাড়ী রক্ষা, অবৈধভাবে সম্পদ অর্জনে, কেউ বিরোধিতা করলে তার বা তাদের বিরুদ্ধে ওই অস্ত্র ব্যবহার হয়ে থাকে।

এছাড়াও তার বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে জমি জবর দখলের অভিযোগ রয়েছে। সম্প্রতি জমি দখল নিয়ে হৈচৈ পড়লে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া সদর আসনের জাতীয় সংসদ সদস্য, কুষ্টিয়ার উন্নয়নের রূপকার মাহাবুব উল আলম হানিফ এ সংক্রান্ত একটি কমিটি করে দিয়েছেন। ওই কমিটির কাছে ইতিমধ্যেই তাইজাল আলী খানের নামে অন্তত ২৫টি জমি দখলের অভিযোগ পড়েছে। যা পর্যালোচনা করা হচ্ছে। যাছাই বাছাই শেষে প্রয়োজনে শুনানী অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এসব বিষয়ে গেল রাতে তাইজাল আলী খানের সাথে কথা হলে মুঠোফনে তিনি বলেন, অস্ত্র কয়টা, কাগজপত্র দিয়ে কিভাবে নেওয়া হয়েছে সেইসব তথ্য আপনারা ডিসি অফিসে যোগাযোগ করলেই সব পাবেন। বাড়ি ভিপি জমিতে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটাতো মোবাইলে বলার বিষয় না। কাগজপত্র দেখতে হবে বলে উল্লেখ করে তিনি সামনা সামনি এসে কথা বলার কথা বলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১০

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১১

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১২

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৩

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৪

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৫

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৬

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৭

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

১৮

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

১৯

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

২০