Bhorer Darpan
২৩ জুন ২০২০, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দালালের খপ্পরে ছেলেকে হারিয়ে দিশেহারা মা, থানায় ডায়রী

দালালের খপ্পরে ছেলেকে হারিয়ে দিশেহারা মা, থানায় ডায়রী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের পুত্র শামীম হাওলাদার (২২) মালয়েশিয়া গিয়ে নিখোঁজ হওয়ায় একমাত্র বুকের ধনকে হারিয়ে মা এখন দিশেহারা।

দালালের খপ্পরে পরে ছেলেকে মালয়েশিয়া পাঠিয়ে তার কোন খোঁজ পাচ্ছেনা মা সামসুন্নাহার বেগম। ছেলেকে ফিরে পাবার জন্য বিভিন্ন মহলে ছুটোছুটি করছেন তিনি। এ বিষয়ে কলাপাড়া থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।

জানা যায়, মা সামসুন্নাহারের পুত্র শামীম হাওলাদার গত দেড় বছর পূর্বে একটি কোম্পানীর মাধ্যমে কাজ করার জন্য মালয়েশিয়ায় যায়। ওই কোম্পানীতে কিছুদিন কাজ করার পর নতুন ভিসা করানোর জন্য বাংলাদেশী এক দালাল নরসিংদী জেলার রায়পুর থানার নীলিক্ষা গ্রামের শাহআলম ও তার স্ত্রী বৃষ্টি বেগমের সাথে ৫ লক্ষ টাকার চুক্তি করেন শামীম।

চুক্তিমত ৪ লক্ষ ৪০ হাজার টাকা শামীম মালয়েশিয়া বসে নগদ প্রদান করেন। বাকী ৬০ হাজার টাকা মা সামসুন্নাহার দালালের স্ত্রী বৃষ্টি বেগমের ডাচবাংলা ব্যাংকের ১৪১১৪১০৬২ হিসাব নম্বরে আমতলী শাখার মাধ্যমে প্রদান করেন। এরপর গত ১৫ দিন ধরে ছেলে শামীমের কোন খোঁজ পাচ্ছে না মা সামসুন্নাহার বেগম। ছেলের ব্যবহৃত মোবাইল নাম্বারটি সেই থেকে বন্ধ পাওয়া যাচ্ছে।

দালালের স্ত্রী বৃষ্টি বেগমের কাছে ছেলের সংবাদ জানতে চাইলে উল্টোপাল্টা কথা বলেন। সর্বশেষ বৃষ্টির ব্যবহৃত ০১৭৯৪-৬৭৩৪১৬ মোবাইল নাম্বারটিও বন্ধ পাওয়া যায়। দিশেহারা হয়ে মা সামসুন্নাহার কলাপাড়া থানায় জিডি নম্বর ৭৯৯ তারিখ- ২২-০৬-২০২০ একটি সাধারন ডায়রী করেন।

মা সামসুন্নাহার কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার বাবারে আমার বুকে ফেরত দেয়ার জন্য প্রশাসনের কাছে জোড় মিনতি জানাচ্ছি। সেই সাথে দালাল চক্রকে ধরে আইনানুগ ব্যাবস্থা নেয়ার দাবী জানান তিনি।

কলাপাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০