Shakil Shah
৩ নভেম্বর ২০২১, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরের লালপুরে জেল হত্যা দিবস পালিত

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যাদায় ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) সকালে লালপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।এর আগে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর-১ লালপুর -বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। তিনি বলেন, সদ্য স্বাধীন হওয়ার পর ভঙ্গুর দেশকে বঙ্গবন্ধু যখন উন্নয়নের দিকে ধাবিত করছিলেন, ঠিক সে সময় স্বাধীনতার পরাজিত শক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তার রেস কাটতে না কাটতে ইতিহাসের সাক্ষী কারাবন্দী অবস্থায় জাতীয় ৪ নেতাকে রাতের আঁধারে কারাগারে নির্মমভাবে হত্যা করেছিল।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, সেই স্বাধীনতা বিরোধী চক্র আবারও ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ছেলে শামীম আহমেদ সাগর,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্ম সম্পাদক আ,স,ম মাহামুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, গোলাম কাওসার, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, সদস্য কামরুজ্জামান লাভলু, ফিরোজ আল হক ভূইয়া,পৌরসভা আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রোকোনুল ইসলাম লুলু, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা কনক,লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১০

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১১

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১২

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৩

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৪

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৫

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

১৬

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: মানবপাচারকারী আটকসহ প্রায় ৮৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় এলপিজি গ্যাসে অতিরিক্ত দাম: ১০ হাজার টাকা জরিমানা

১৮

আড়াইহাজারে অটো চাপায় শিশু নিহত

১৯

মাদারীপুরের কালকিনিতে বসতঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

২০