Online Desk
২২ এপ্রিল ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরের কালকিনিতে বসতঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে বসতঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি: বোমা বিস্ফোরণ ঘটিয়ে মাদারীপুরের কালকিনিতে মোঃ সবুজ শিকদার-(৫০) নামে এক ব্যবসায়ীর বসতঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে একদল দুর্বৃত্ত। এতে করে ওই ব্যবসায়ীর প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) গভীররাতে উপজেলার বাঁশগাড়ী এলাকার কানুরগাও গ্রামে এ ঘটনা ঘটে। তবে একটি মামলার মিমাংসার বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী সবুজ শিকদার। পুলিশ ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, একটি মামলার মিমাংসার বিষয় নিয়ে দুপুরে উপজেলার বাঁশগাড়ী এলাকার কানুরগাও গ্রামের ব্যবসায়ী সবুজ শিকদারের সঙ্গে একই গ্রামের শহীদুল ও রুবেল শিকদারের দ্বন্দ্ব সৃষ্টি হয়।

কিন্তু গভীর রাতে কেবা-কাহারা ওই ব্যবসায়ী সবুজ শিকদারের বসতবাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এতে করে ওই ব্যবসায়ীর প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী ব্যবসায়ী সবুজ শিকদার কান্না জড়িত কন্ঠে বলেন, আমার সাথে একটি মামলার মিমাংসার বিষয় নিয়ে শহীদুল ও রুবেল শিকদারের দ্বন্দ্ব সৃষ্টি হয়। তাই তারা আমার এই ক্ষতি করছে। আমি তাদের নামে মামলা করবো। অভিযুক্ত রুবেল শিকদার বলেন, আমাদের বিরুদ্ধে সবুজ শিকদার সব মিথ্যা অপবাদ দিচ্ছে এই ঘটনা আমরা কিছু জানি না।

তবে ঘটনার সত্যতা উদঘাটন করে আমি বিচার দাবি জানাচ্ছি। এ ব্যাবারে উপজেলার খাশেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আই.সি মোঃ আজহার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১০

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১১

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১২

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

১৪

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: মানবপাচারকারী আটকসহ প্রায় ৮৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় এলপিজি গ্যাসে অতিরিক্ত দাম: ১০ হাজার টাকা জরিমানা

১৬

আড়াইহাজারে অটো চাপায় শিশু নিহত

১৭

মাদারীপুরের কালকিনিতে বসতঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

১৮

চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠী’র স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্সের গবেষণা কার্যক্রম পরিদর্শনে জেলা বীজ প্রত্যয়ন অফিসার

২০