Online Desk
৮ মার্চ ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে বড় গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও

নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে বড় গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা চত্বরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ট্রাকসেল কার্যক্রমে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। বরাদ্দ থাকা পণ্যের মধ্যে প্রায় ৯০ জন ভোক্তার জন্য নির্ধারিত পণ্য ঘাটতির ঘটনা ধরা পড়ায় ভোক্তাদের মাঝে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে নালিতাবাড়ী পৌরসভা চত্বরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করছিল ডিলার প্রতিষ্ঠান মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজ। এদিন প্রায় ৪০০ জন ভোক্তার জন্য টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বরাদ্দ ছিল।

কিন্তু বিতরণের সময় স্থানীয় ভোক্তারা পণ্য কম থাকার অভিযোগ তুললে ট্রাকে থাকা পণ্যের হিসাব যাচাই করা হয়। যাচাই-বাছাইয়ে দেখা যায়, প্রায় ৯০ জন ভোক্তার জন্য বরাদ্দকৃত পণ্য অনুপস্থিত রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। তিনি ট্রাক তল্লাশি করে কয়েকটি খালি তেলের কার্টন উদ্ধার করেন এবং ঘটনাটি তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেন।

স্থানীয় ভোক্তাদের অভিযোগ, টিসিবির পণ্য বিতরণে জড়িত কিছু ডিলার এবং পৌরসভার অসাধু কর্মচারীদের যোগসাজশে বরাদ্দকৃত পণ্যের একটি অংশ সরিয়ে ফেলা হয়েছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই টিসিবির ট্রাকসেল কার্যক্রমে এমন অনিয়ম হয়ে আসছে, তবে এবার বিষয়টি প্রকাশ্যে এসেছে।

এ ঘটনায় অনেক ভোক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, রোজা রেখে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে পণ্য পাননি। দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত এসব পণ্য এভাবে গায়েব হয়ে যাওয়ায় তারা প্রশাসনের কঠোর ব্যবস্থা দাবি করেছেন।

এ বিষয়ে ডিলার প্রতিষ্ঠান মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আবুল বাশার বলেন, “ট্রাকে পণ্য কম ছিল বিষয়টি আমি আগে জানতাম না। পরে জানতে পেরে ঘাটতি পূরণের জন্য আরেকটি ট্রাকে করে পণ্য পাঠানো হয়েছে।”

অন্যদিকে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “পণ্য বিতরণের বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি। বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না।”

নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অনিয়মের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০