Shakil Shah
৩১ মার্চ ২০২২, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিরাপদ সড়কের দাবিতে আবারও আন্দোলনে শিক্ষার্থীরা

ভোরের দর্পণ ডেস্ক:

রাজধানীর ওয়ারীতে কামরুন্নেসা সরকারি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মা মালঞ্চ পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১টায় ওয়ারীর জয়কালী মন্দিরের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নেয় কামরুন্নেসা সরকারি উচ্চ বিদ্যালয়, ওয়ারী উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল উইমেনস কলেজের শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচি থেকে ৭ দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো-

– দ্রুত বিচার ট্রাইব্যুনালে সব সড়ক হত্যার বিচার করতে হবে এবং পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

– গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

dhaka post

– জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে ফুটপাত অবিলম্বে দখলমুক্ত করতে হবে। যথাস্থানে ফুটওভার ব্রিজ অথবা জেব্রা ক্রসিং অথবা বিকল্প পারাপারের ব্যবস্থা করতে হবে।

– ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও সব অবৈধ যানবাহন চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে।

– চালকের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষা নিশ্চিত করতে হবে।

– ‘সড়ক পরিবহন আইন-২০১৮’র অবিলম্বে পূর্ণ বাস্তবায়ন করা এবং শ্রমিকদের নিয়োগপত্র নিশ্চিত করতে হবে। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে টিকিট ও কাউন্টারের ভিত্তিতে গোটা পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে স্কুল থেকে সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে বাস চাপায় মারা যান এক নারী।

এছাড়া গতকাল বুধবার রাজধানীর মিরপুর এলাকায় দুই মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় নিহত হন সাবিনা ইয়াসমিন নামে আরেক নারী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০