Shakil Shah
২৩ জুলাই ২০২১, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :

প্রাণঘাতি করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে টানা দুই সপ্তাহের শুরু হওয়া লকডাউনের প্রথম দিনেই কঠোর অবস্থানে পুলিশ-প্রশাসন। শুক্রবার সকাল থেকে সড়কে গণপরিবহনসহ বন্ধ রয়েছে সকল বিপণিবিতান।

লকডাউন সর্বাত্মকভাবে পালনে উপজেলা প্রশাসনের পাশাপাশি মডেল থানা পুলিশ ব্যাপক তৎপর রয়েছে। আজ বেলা ১১টায় মডেল থানার ওসি আবু ছায়েম মিয়ার নেতৃত্বে সচেতনতামূলক মডেল থানা থেকে একটি মোটরসাইকেল বহরের র‌্যালি বের হয়ে উপজেলার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করে।

উপজেলার বিভিন্ন পয়েন্টে কঠোর লকডাউন কার্যকর করতে বিভিন্ন জায়গায় তৎপর রয়েছে পুলিশ । শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ চেক পোস্ট বসিয়েছে। লকডাউন সর্বাত্মকভাবে পালনে বাধ্য করতে পাড়া-মহল্লা থেকে শুরু করে প্রধান সড়ক ও মোড়ে-মোড়ে টহল দিচ্ছে পুলিশ। রাস্তায় পুলিশের টহল গাড়ি, পণ্যবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরী প্রয়োজনে ব্যবহৃত সীমিত সংখ্যক যানবাহন ছাড়া তেমন যানবাহন চোখে পড়েনি।

এদিকে সড়কে কোন ধরনের যানবাহন না থাকলেও কারণে অকারণে বের হচ্ছেন মানুষ। এসব মানুষ দিচ্ছেন নানান অজুহাত। তবে জনগণকে লকডাউন মানাতে যথেষ্ট তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পথে পথে দেওয়া হয়েছে ব্যারিকেড। বসানো হয়েছে চেক পোস্ট। জরুরী কাজে কেউ বের হলেও পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে।

মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া জানান, কঠোর লকডাউন বাস্তবায়ন করতে প্রশাসনসহ সকলের সাথে সমন্বিতভাবে কাজ করছে। উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। অকারণে যেন কেউ ঘরের বাইরে বের না হন সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। যদি কেউ প্রয়োজনে বেরও হন, তবে তাকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০