Shakil Shah
১৮ ডিসেম্বর ২০২৩, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ে ঘনকুয়াশার সঙ্গে টানা তিনদিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

গত শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে তাপমাত্রা ৯ থেকে ১০ এর মধ্য উঠানামা করছে। শনিবার থেকে প্রতিদিন সন্ধার পর শুরু হয় ঘনকুয়াশা। তবে প্রতিদিন সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঝলমলে রোদ চারদিকে ছড়িয়ে পড়ে। রাতের দিকে তাপমাত্রা কমতে থাকে।

আবহাওয়া অফিস ও স্থানীয় সূত্র জানায়, সর্বনিম্ন তাপমাত্রা ৭২ ঘণ্টা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস অব্যাহত থাকলে সেই পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ বলে। সে হিসেবে পঞ্চগড়ে গত শনিবার থেকে প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত টানা শৈত্যপ্রবাহ চলছে। তবে দিনের তাপমাত্রা বেশি থাকায় ঠান্ডার অনুভূতি কিছুটা কম। রোববার দিনের তাপমাত্রা (সর্বোচ্চ) ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি। প্রতিদিন সকাল ৯টা পর্যন্ত তেঁতুলিয়াসহ জেলার সর্বত্র কনকনে শীতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। বিশেষ করে যারা সকালে কাজে যোগ দেন, তারা বেশি দুর্ভোগে পড়ছেন।

শহরের ধাক্কামারা এলাকার পাথর বালু শ্রমিক রবিউল ইসলাম বলেন, সকাল সকাল আমাদের কাজে যোগ দিতে হয় এবং নদীর পানিতে নেমে পাথর বালু তুলতে হয়। এজন্য আমরা বেশ কষ্টে আছি। ঠান্ডায় সকালে হাত-পা বরফ হয়ে আসে। ঠিকমত কাজ করতে পারি না। এজন্য আমাদের দৈনিক আয় অর্ধেক কমে গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তিনদিন ধরে টানা শৈত্যপ্রবাহ চলছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে শুরু হয় কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাস। এ সময় কনকনে শীত অনুভূত হয়। সন্ধার পর থেকে রাতভর বয়ে চলে মৃদু শৈত্যপ্রবাহ। 

শনিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ এর মধ্যে উঠানামা করছে। এ পরিস্থিতিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০