Online Desk
১৪ মার্চ ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালী প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ” ডেঙ্গু মুক্ত থাকতে পরিষ্কার রাখুন আপনার চারপাশ” এ শ্লোগান নিয়ে পটুয়াখালীতে র‌্যালী ও মজা পুকুর পরিষ্কার করনসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০ টায় লঞ্চঘাট চত্বর হতে পটুয়াখালী জেলা প্রশাসন আয়োজনে র‌্যালী শুর করে পোস্ট অফিস রোড ও সেন্ট্রার পাড়া সড়ক এবং চেম্বার অব কমার্স রোড হয়ে মদীনা জামে মসজিদ এর সামনে দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্ম শহীদ হোসেন চৌধুরী।

সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট ( জেনারেল সার্টিফিকেট শাখা, স্থানীয় সরকার শাখা) সাজন বশাক এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ (বিপিএম সেবা)। স্বাগত বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জুয়েল রানা(উপ-সচিব)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মাসুদ উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মহসিন উদ্দিন, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার রওজাতুন জান্নাত, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কায়ুম, পৌর নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, চেম্বারের সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, সরকার প্রধান তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে আগেবাগেই ডেঙ্গু রোগের বাহক মশা নিধনে দিবসটি পালনের মাধ্যমে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানে নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। এতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন সবকিছুর উর্ধ্বে আমাদের জীবন, তাই সকলকে এ ব্যাপারে সচেতন হতে হবে। পরে জেলা প্রশাসক নিজেই মদিনা জামে মসজিদ সংলগ্ন মজা পুকুরটি আঁচরা হাতে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমে অংশনেন।

এসময় সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দ, পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০